দিনের প্রথম ওভারেই শেষ স্বীকৃত ব্যাটার হিসেবে ফিরে যান জাকের আলী অনিক। এরপর ছোট দুটি জুটিতে লিড দেড়শ ছাড়িয়েছে বাংলাদেশ। এখনো ব্যাটিং করছে বাংলাদেশই। তবে মিরপুরের আকাশে দেখা দিয়েছে মেঘের। শুরু হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি। যে কারণে আপাতত খেলা বন্ধ রয়েছে।
আজ শনিবার (৩১ অক্টোবর) মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিনে এই রিপোর্ট লেখা পর্যন্ত নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪৬ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৩২ রান করেছে বাংলাদেশ। দুই ইনিংস মিলিয়ে লিড দাঁড়িয়েছে ১৫৯ রানের।
জাকেরও হাঁটলেন একই পথে
মিরপুরের এমন উইকেটে একটি উকেটের গুরুত্ব যে কতটা, সেটা বোধহয় ঠিক বাংলাদেশি ব্যাটাররা অনুধাবন করতে পারছেন না। সেটি হলে তো জাকের আলী অনিক আরও কিছু সময় উইকেটে টিকে থাকতেন। কিন্তু না, তিনিও ফিরলেন হতাশ করে। উইকেটে এখন আর কোনো স্বীকৃত ব্যাটার নেই বাংলাদেশের।
চতুর্থ দিনের সকালটা যে কঠিন হবে সেটি অনুমেয়ই ছিল। একে তো গতকাল থেকে উইকেট থেকে স্পিনাররা সহায়তা পাচ্ছিলেন, তার ওপর সকালের ফ্রেশ উইকেট। এই অবস্থায় উইকেটে টিকে থাকাটাই মূল লক্ষ্য। তবে সেটি পারলেন না জাকের। দিনের প্রথম ওভারেই জোমেল ওয়ারিকানের স্লোয়ারে পরাস্ত হয়ে ক্যাচ তুলে দিলেন তিনি। ৩৪ বলে ২২ রানের ইনিংসের সমাপ্তি হলো।
চতুর্থ দিনের খেলা শুরু, টিকে থাকতে আরও কিছু রান চাই বাংলাদেশের
তৃতীয় দিন শেষে বেশ কঠিন অবস্থাতেই আছে বাংলাদেশ। দিনের প্রথম সেশনে বোলিংয়ে কিছুটা নিষ্প্রভ থাকলেও দ্বিতীয় সেশনে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। আড়াইশ রানের আগেই গুটিয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। তবে ব্যাটিংয়ে নেমে আবারও হতাশ করেন টাইগার ব্যাটাররা। ৫০ রান পার করতেই হারিয়েছিল ৫ উইকেট। সেখান থেকে দলকে কিছুটা বাঁচিয়েছেন জাকের আলী অনিক আর নাঈম হাসান।
গতকাল তৃতীয় দিনের খেলা শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৯ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ৭৯ রান করেছে বাংলাদেশ। দুই ইনিংস মিলিয়ে লিড দাঁড়িয়েছে ১০৬ রানের। ৩২ বলে ১৮ রানে জাকের আর ৩০ বলে ১৮ রানে অপরাজিত আছেন নাঈম।
আজকের সকালটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ম্যাচে টিকে থাকতে হলে স্কোরবোর্ডে যোগ করতে হবে আরও কিছু রান। যদিও উইকেটের অবস্থা বলছে সেটি বেশ কঠিনই হবে। কারণ, আজই উইকেটে ভয়ংকর হয়ে উঠেছেন স্পিনাররা। আজই দুই দল মিলিয়ে উইকেট পড়েছে ১২টি। এর মধ্যে স্পিনাররাই নিয়েছেন ১০টি।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন