মুন টাইমস নিউজ

খেলাধুলা

মিরপুর টেস্ট

সেঞ্চুরি করেই ফিরলেন সাদমান, বিদায় হৃদয়েরও

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ | ফটো কার্ড
সেঞ্চুরি করেই ফিরলেন সাদমান, বিদায় হৃদয়েরও

আগের দিনই সেঞ্চুরির অপেক্ষা জাগিয়ে শেষ করেছিলেন ওপেনার সাদমান ইসলাম। আজ অপেক্ষা ছিল মাত্র একটি রানের। স্ট্রাইকেও ছিলেন তিনি। বিশপের করা প্রথম বলটা থেকে কোনো রান এলো না। তবে অপেক্ষা বাড়ালেন না তিনি। দ্বিতীয় বল থেকেই নিলেন দুটি রান। পর্ণূ করলেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার। 

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেস্টের দ্বিতীয় দিনে এই রিপোর্ট লেখা পর্যন্ত ৭৮.৪ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ২২১ রান করেছে বাংলাদেশ।

দিনের প্রথম ওভারেই সেঞ্চুরি করার পর আর বেশি সময় উইকেটে টিকতে পারেননি সাদমান। দ্বিতীয় দিনের তৃতীয় ওভারেই বিশপের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে ফিরেছেন তিনি। ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ২৩৪ বলে ১০৫ রান।

এরপর মাঠে নেমেছিলেন আগের দিন চোট নিয়ে স্ট্রেচারে চড়ে মাঠ ছাড়া তাওহিদ হৃদয়। তাকে নিয়ে আশা দেখছিল বাংলাদেশ। কিন্তু হৃদয় ফিরলেন হতাশ করে। উইকেটে এসে মোটে এক ওভার ২ বল থেকেছেন তিনি। তিনিও ফিরেছেন সেই বিশপের বলেই বোল্ড হয়ে। ফেরার আগে করেছেন ৮৬ বলে ৪২ রান।

শুরু হলো দ্বিতীয় দিনের খেলা, অপেক্ষা সাদমানের সেঞ্চুরির

মিরপুর টেস্টের প্রথম দিনটা গেছে বেশ নাটকীয়তায় ভরা। প্রথম সেশনটা ভাগাভাগি করেছে দুই দল, দ্বিতীয় সেশনটা নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। আর তৃতীয় সেশনে হয়েছে আলো-আঁধারীর খেলা। আলোকস্বল্পতার কারণে দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর খেলা শুরু হলেও তার স্থায়ীত্ব হয় মোটে ৪ ওভার। এরপর আবারও আলোকস্বল্পতার কারণে বন্ধ হয় খেলা। তবে আর শুরু হয়নি। প্রায় আধাঘন্টা অপেক্ষার পর দিনের খেলা শেষ ঘোষণা করা হয়।

গতকাল দারুণ খেলে সেঞ্চুরির অপেক্ষা বাড়িয়ে মাঠ ছাড়েন টাইগার ওপেনার সাদমান ইসলাম। ২১৯ বল খেলে ৯৯ রানে অপরাজিত আছেন তিনি। বাংলাদেশের ভরসার প্রতীকও তিনিই।

প্রথম দিনের খেলা শেষে ৭৪ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ২১৩ রান তুলেছে বাংলাদেশ। এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার তানজিদ হাসান তামিমকে (২৩ বলে ৭) হারায় বাংলাদেশ। এরপর উইকেটে থিুত হয়েও ফিরে অভিজ্ঞ মুমিনুল হক (৫১ বলে ২৮) আর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৪২ বলে ১৯)। এছাড়াও পায়ে ক্র্যাম্প নিয়ে মাঠ ছাড়েন তাওহিদ হৃদয় (৮৪ বলে ৪২)।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সেঞ্চুরি করেই ফিরলেন সাদমান, বিদায় হৃদয়েরও

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: তাবিবুর রহমান তালুকদার
প্রকাশক: জিন্নাহ ফারুক
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ