মুন টাইমস নিউজ

বিনোদন

কোনো দৃশ্য কর্তন ছাড়াই ছাড়পত্র পেল এআই সিনেমা ‘গ্যাপ’

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ | ফটো কার্ড
কোনো দৃশ্য কর্তন ছাড়াই ছাড়পত্র পেল এআই সিনেমা ‘গ্যাপ’

দেশের চলচ্চিত্র অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় নির্মিত দেশের প্রথম স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘গ্যাপ’ প্রদর্শনের আনুষ্ঠানিক অনুমতি পেয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড কোনো দৃশ্য কর্তন ছাড়াই সিনেমাটিকে ছাড়পত্র দিয়েছে। সিনেমাটি দেখার পর বোর্ডের সদস্যরাও এর প্রশংসা করেছেন।

মাবরুর রশিদ বান্নাহর পরিচালনায় সিনেমাটিতে অভিনয় ও দৃশ্যায়নে কাজ করেছেন আর্ক শিহাব, মাবরুর রশিদ বান্নাহ, রিজভী রিজু, সিনথিয়া ইয়াসমিন নুপুর, মিষ্টি ঘোষ, মোমেনা চৌধুরী, সাইফুল ইসলাম রাফি ও জাহাঙ্গীর আলম।

নির্মাতা মাবরুর রশিদ বান্নাহর মতে, ‘গ্যাপ’ নিছক একটি চলচ্চিত্র নয়, বরং বাংলা চলচ্চিত্রের জগতে ভিন্নধর্মী ও সাহসী পদক্ষেপ। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় সিনেমাটি নির্মাণের পরিকল্পনা শুরুতে অনেকের কাছেই অসম্ভব মনে হয়েছিল। তবে পুরো দল সেই চ্যালেঞ্জ থেকে পিছিয়ে যায়নি।

বিশ্বমানের বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে দীর্ঘ প্রচেষ্টায় সিনেমাটির প্রতিটি দৃশ্য তৈরি করা হয়েছে। কোনো দৃশ্য বাদ না দিয়েই ছাড়পত্র পাওয়াকে পুরো দলের জন্য বড় সাফল্য হিসেবে দেখছেন নির্মাতা। তাঁর বিশ্বাস, কম বাজেট ও সীমিত জনবল নিয়েও আন্তর্জাতিক মানের চলচ্চিত্র নির্মাণ সম্ভব, তা প্রমাণ করবে ‘গ্যাপ’।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিনেমাটির চিত্রনাট্য, চরিত্র নির্মাণ, অ্যানিমেশন, আবহসংগীত ও দৃশ্যপ্রভাবের বড় অংশই তৈরি করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে।

আকবর হায়দার মুন্নার প্রযোজনায় নির্মিত সিনেমাটি ৩১ অক্টোবর ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬


কোনো দৃশ্য কর্তন ছাড়াই ছাড়পত্র পেল এআই সিনেমা ‘গ্যাপ’

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

দেশের চলচ্চিত্র অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় নির্মিত দেশের প্রথম স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘গ্যাপ’ প্রদর্শনের আনুষ্ঠানিক অনুমতি পেয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড কোনো দৃশ্য কর্তন ছাড়াই সিনেমাটিকে ছাড়পত্র দিয়েছে। সিনেমাটি দেখার পর বোর্ডের সদস্যরাও এর প্রশংসা করেছেন।

মাবরুর রশিদ বান্নাহর পরিচালনায় সিনেমাটিতে অভিনয় ও দৃশ্যায়নে কাজ করেছেন আর্ক শিহাব, মাবরুর রশিদ বান্নাহ, রিজভী রিজু, সিনথিয়া ইয়াসমিন নুপুর, মিষ্টি ঘোষ, মোমেনা চৌধুরী, সাইফুল ইসলাম রাফি ও জাহাঙ্গীর আলম।

নির্মাতা মাবরুর রশিদ বান্নাহর মতে, ‘গ্যাপ’ নিছক একটি চলচ্চিত্র নয়, বরং বাংলা চলচ্চিত্রের জগতে ভিন্নধর্মী ও সাহসী পদক্ষেপ। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় সিনেমাটি নির্মাণের পরিকল্পনা শুরুতে অনেকের কাছেই অসম্ভব মনে হয়েছিল। তবে পুরো দল সেই চ্যালেঞ্জ থেকে পিছিয়ে যায়নি।

বিশ্বমানের বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে দীর্ঘ প্রচেষ্টায় সিনেমাটির প্রতিটি দৃশ্য তৈরি করা হয়েছে। কোনো দৃশ্য বাদ না দিয়েই ছাড়পত্র পাওয়াকে পুরো দলের জন্য বড় সাফল্য হিসেবে দেখছেন নির্মাতা। তাঁর বিশ্বাস, কম বাজেট ও সীমিত জনবল নিয়েও আন্তর্জাতিক মানের চলচ্চিত্র নির্মাণ সম্ভব, তা প্রমাণ করবে ‘গ্যাপ’।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিনেমাটির চিত্রনাট্য, চরিত্র নির্মাণ, অ্যানিমেশন, আবহসংগীত ও দৃশ্যপ্রভাবের বড় অংশই তৈরি করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে।

আকবর হায়দার মুন্নার প্রযোজনায় নির্মিত সিনেমাটি ৩১ অক্টোবর ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়ার কথা রয়েছে।


মুন টাইমস নিউজ

সম্পাদক: তাবিবুর রহমান তালুকদার
প্রকাশক: জিন্নাহ ফারুক
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ