ভিসাপ্রত্যাশীদের জন্য জরুরি বার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ভিসা আবেদনে দেওয়া তথ্যের সত্যতা যাচাই এবং তৃতীয় পক্ষের সেবা নেওয়া বা এ জন্য অতিরিক্ত অর্থ দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস।
আজ সোমবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ নির্দেশনা জানানো হয়।
পোস্টে দূতাবাস বলেছে, ভিসা আবেদনে দেওয়া সব তথ্য সঠিক ও সত্য কি না, তা নিশ্চিত করার দায়িত্ব আবেদনকারীর নিজের। তাই নিজেই ভিসা সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া অথবা পরিবারের বিশ্বস্ত কোনো সদস্য কিংবা বন্ধুর সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
একই সঙ্গে ভিসা সংক্রান্ত কাজে তৃতীয় পক্ষের সেবা গ্রহণ এবং এ জন্য অতিরিক্ত ফি দেওয়া থেকে বিরত থাকতে বলেছে দূতাবাস।
এর আগে ভিজিটর ভিসা নিয়ে দেওয়া আরেক পোস্টে মার্কিন দূতাবাস জানায়, আবেদনকারী যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসার নিয়ম মেনে চলবেন- এ বিষয়ে কনস্যুলার কর্মকর্তা নিশ্চিত না হলে তাঁর ভিসার আবেদন প্রত্যাখ্যান করতে পারেন। ভিসার যথাযথ ব্যবহার নিশ্চিত করার দায়িত্বও আবেদনকারীর নিজের।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬
ভিসাপ্রত্যাশীদের জন্য জরুরি বার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ভিসা আবেদনে দেওয়া তথ্যের সত্যতা যাচাই এবং তৃতীয় পক্ষের সেবা নেওয়া বা এ জন্য অতিরিক্ত অর্থ দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস।
আজ সোমবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ নির্দেশনা জানানো হয়।
পোস্টে দূতাবাস বলেছে, ভিসা আবেদনে দেওয়া সব তথ্য সঠিক ও সত্য কি না, তা নিশ্চিত করার দায়িত্ব আবেদনকারীর নিজের। তাই নিজেই ভিসা সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া অথবা পরিবারের বিশ্বস্ত কোনো সদস্য কিংবা বন্ধুর সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
একই সঙ্গে ভিসা সংক্রান্ত কাজে তৃতীয় পক্ষের সেবা গ্রহণ এবং এ জন্য অতিরিক্ত ফি দেওয়া থেকে বিরত থাকতে বলেছে দূতাবাস।
এর আগে ভিজিটর ভিসা নিয়ে দেওয়া আরেক পোস্টে মার্কিন দূতাবাস জানায়, আবেদনকারী যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসার নিয়ম মেনে চলবেন- এ বিষয়ে কনস্যুলার কর্মকর্তা নিশ্চিত না হলে তাঁর ভিসার আবেদন প্রত্যাখ্যান করতে পারেন। ভিসার যথাযথ ব্যবহার নিশ্চিত করার দায়িত্বও আবেদনকারীর নিজের।

আপনার মতামত লিখুন