ঢাকার আশুলিয়ায় মজুরি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে হামলায় আহত সেলিম (২৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ সোমবার (১৬ নভেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিনি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান। তিনি জানান, গত ৪ নভেম্বর বিকেলে আহত অবস্থায় ওই যুবককে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।
নিহত সেলিমের বাবা আব্দুর রহিম জানান, তাদের বাড়ি মাদারীপুর জেলার কালকারী থানার উত্তর কানাইপুর গ্রামে। বর্তমানে সাভার সবুজবাগ এলাকার বাসিন্দা। এক ভাই ও এক বোনের মধ্যে সেলিম ছোট। সাভার ট্রেন্ট সুজ নামে এক জুতার কারখানায় কাজ করতো।
প্রসঙ্গত, গত ৪ নভেম্বর দুপুরে হামলার শিকার হয় সেলিম। এরপর তাকে এনাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬
ঢাকার আশুলিয়ায় মজুরি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে হামলায় আহত সেলিম (২৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ সোমবার (১৬ নভেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিনি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান। তিনি জানান, গত ৪ নভেম্বর বিকেলে আহত অবস্থায় ওই যুবককে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।
নিহত সেলিমের বাবা আব্দুর রহিম জানান, তাদের বাড়ি মাদারীপুর জেলার কালকারী থানার উত্তর কানাইপুর গ্রামে। বর্তমানে সাভার সবুজবাগ এলাকার বাসিন্দা। এক ভাই ও এক বোনের মধ্যে সেলিম ছোট। সাভার ট্রেন্ট সুজ নামে এক জুতার কারখানায় কাজ করতো।
প্রসঙ্গত, গত ৪ নভেম্বর দুপুরে হামলার শিকার হয় সেলিম। এরপর তাকে এনাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

আপনার মতামত লিখুন