মুন টাইমস নিউজ

অর্থনীতি

সোমবার যে দরে বিক্রি হচ্ছে স্বর্ণ

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬ | ফটো কার্ড
সোমবার যে দরে বিক্রি হচ্ছে স্বর্ণ

দেশের বাজারে টানা ৫ দফায় স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ শনিবার (১৪ নভেম্বর) ভরিতে একলাফে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। সোমবার (১৬ নভেম্বর) দেশের বাজারে এই দরেই বিক্রি হচ্ছে স্বর্ণ।

এর আগে শনিবার টানা পঞ্চম দফায় দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। ওইদিন সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়। সবমিলিয়ে টানা ৫ দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে ১২ হাজার ৭১ টাকা।

স্বর্ণের নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।

তবে দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৯৯ টাকা দরে। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ২১৬ টাকায় বিক্রি হচ্ছে।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬


সোমবার যে দরে বিক্রি হচ্ছে স্বর্ণ

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

দেশের বাজারে টানা ৫ দফায় স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ শনিবার (১৪ নভেম্বর) ভরিতে একলাফে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। সোমবার (১৬ নভেম্বর) দেশের বাজারে এই দরেই বিক্রি হচ্ছে স্বর্ণ।

এর আগে শনিবার টানা পঞ্চম দফায় দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। ওইদিন সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়। সবমিলিয়ে টানা ৫ দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে ১২ হাজার ৭১ টাকা।

স্বর্ণের নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।

তবে দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৯৯ টাকা দরে। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ২১৬ টাকায় বিক্রি হচ্ছে।


মুন টাইমস নিউজ

সম্পাদক: তাবিবুর রহমান তালুকদার
প্রকাশক: জিন্নাহ ফারুক
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ