মুন টাইমস নিউজ

বিনোদন

পরীমনিকে খোঁচা দিতে গিয়ে সিনেমার হিসাব টানলেন অপু

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬ | ফটো কার্ড
পরীমনিকে খোঁচা দিতে গিয়ে সিনেমার হিসাব টানলেন অপু

ঢালিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও পরীমনির মধ্যে নতুন করে শুরু হয়েছে কথার লড়াই। ব্র্যান্ড প্রমোশন ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়ে অপু বিশ্বাসের একটি মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন তাঁরা। এবার পরীমনিকে উদ্দেশ করে তার অভিনীত সিনেমার সাফল্য নিয়েই প্রশ্ন তুললেন অপু বিশ্বাস।

ঘটনার সূত্রপাত কয়েক দিন আগে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিওবার্তায় অপু বিশ্বাস বলেন, লাইভে এসে ব্র্যান্ড প্রমোট করলেই কেউ কখনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন না। তার এই মন্তব্য ঘিরে শুরু হয় আলোচনা। এর জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন পরীমনি। সেখানে অপুকে উদ্দেশ করে তিনি লেখেন, ডিয়ার আপ্পাহ দি, আপনি আগে নিজের সাথে ক্লিয়ার হন কি বলতে চাচ্ছেন! আপনার ভাষ্যমতে একজন লাইভ প্রমোটার কখনোই একজন অ্যাম্বাসেডর হতে পারে না।

পোস্টে অপু বিশ্বাসকে ব্যঙ্গ করে ‘পরগাছা’ বলেও মন্তব্য করেন পরীমনি। পাশাপাশি লেখেন, সো বোরিং ভাবনা আপাদি। এভাবে নিজের মতো সবাইকে ব্যাঙাচি বলে নিজেকে অযোগ্য প্রমাণ করতে হয় না সৌয়াদি। সবাই এখন নিজেকে প্রমাণ করেই আপনার মতো পরগাছার কাছে রানি হয়ে বাঁচে।

পরীমনির এমন মন্তব্যের জবাব দিয়েছেন অপু বিশ্বাসও। রোববার (১৫ নভেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, যার ২৫টা সিনেমার মধ্যে ২০টা সিনেমাই ফ্লপ, ৫টা আন্ডার প্রোডাকশন, সেই মানুষ আমার জায়গায়, আমার লেভেলে আসার পর আমাকে নিয়ে যেন পোস্ট করে। দ্যাটস ইট, আর কোনো কথা বলতে চাই না। এ সময় নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ধরন নিয়েও কথা বলেন অপু। তার ভাষ্য, আমি ফেসবুক ওইভাবে ইউজ করি না। আমার কিছু ফ্যামিলি ফ্রেন্ড আছে, ওদের পোস্ট সামনে আসলে সেখানেই কমেন্ট করা হয়। যারা আমাকে নিয়ে স্ট্যাটাস দেয়, তারা আমাকে বেচতে চায়।

দুই অভিনেত্রীর এমন পাল্টাপাল্টি মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। ব্র্যান্ড প্রচারণা নিয়ে শুরু হওয়া বিতর্ক এখন ব্যক্তিগত আক্রমণ ও সিনেমার ব্যবসায়িক সাফল্যের প্রসঙ্গেও গড়িয়েছে।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬


পরীমনিকে খোঁচা দিতে গিয়ে সিনেমার হিসাব টানলেন অপু

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

ঢালিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও পরীমনির মধ্যে নতুন করে শুরু হয়েছে কথার লড়াই। ব্র্যান্ড প্রমোশন ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়ে অপু বিশ্বাসের একটি মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন তাঁরা। এবার পরীমনিকে উদ্দেশ করে তার অভিনীত সিনেমার সাফল্য নিয়েই প্রশ্ন তুললেন অপু বিশ্বাস।

ঘটনার সূত্রপাত কয়েক দিন আগে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিওবার্তায় অপু বিশ্বাস বলেন, লাইভে এসে ব্র্যান্ড প্রমোট করলেই কেউ কখনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন না। তার এই মন্তব্য ঘিরে শুরু হয় আলোচনা। এর জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন পরীমনি। সেখানে অপুকে উদ্দেশ করে তিনি লেখেন, ডিয়ার আপ্পাহ দি, আপনি আগে নিজের সাথে ক্লিয়ার হন কি বলতে চাচ্ছেন! আপনার ভাষ্যমতে একজন লাইভ প্রমোটার কখনোই একজন অ্যাম্বাসেডর হতে পারে না।

পোস্টে অপু বিশ্বাসকে ব্যঙ্গ করে ‘পরগাছা’ বলেও মন্তব্য করেন পরীমনি। পাশাপাশি লেখেন, সো বোরিং ভাবনা আপাদি। এভাবে নিজের মতো সবাইকে ব্যাঙাচি বলে নিজেকে অযোগ্য প্রমাণ করতে হয় না সৌয়াদি। সবাই এখন নিজেকে প্রমাণ করেই আপনার মতো পরগাছার কাছে রানি হয়ে বাঁচে।

পরীমনির এমন মন্তব্যের জবাব দিয়েছেন অপু বিশ্বাসও। রোববার (১৫ নভেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, যার ২৫টা সিনেমার মধ্যে ২০টা সিনেমাই ফ্লপ, ৫টা আন্ডার প্রোডাকশন, সেই মানুষ আমার জায়গায়, আমার লেভেলে আসার পর আমাকে নিয়ে যেন পোস্ট করে। দ্যাটস ইট, আর কোনো কথা বলতে চাই না। এ সময় নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ধরন নিয়েও কথা বলেন অপু। তার ভাষ্য, আমি ফেসবুক ওইভাবে ইউজ করি না। আমার কিছু ফ্যামিলি ফ্রেন্ড আছে, ওদের পোস্ট সামনে আসলে সেখানেই কমেন্ট করা হয়। যারা আমাকে নিয়ে স্ট্যাটাস দেয়, তারা আমাকে বেচতে চায়।

দুই অভিনেত্রীর এমন পাল্টাপাল্টি মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। ব্র্যান্ড প্রচারণা নিয়ে শুরু হওয়া বিতর্ক এখন ব্যক্তিগত আক্রমণ ও সিনেমার ব্যবসায়িক সাফল্যের প্রসঙ্গেও গড়িয়েছে।


মুন টাইমস নিউজ

সম্পাদক: তাবিবুর রহমান তালুকদার
প্রকাশক: জিন্নাহ ফারুক
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ