মুন টাইমস নিউজ

বিনোদন

‘ব্যাচেলর পয়েন্ট’ শেষ, স্মৃতির পাতায় ডুব দিলেন পলাশ

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ | ফটো কার্ড
‘ব্যাচেলর পয়েন্ট’ শেষ, স্মৃতির পাতায় ডুব দিলেন পলাশ

দীর্ঘ নয় বছরের পথচলার ইতি টেনে শেষ হয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম মৌসুমের শুটিং। দীর্ঘ এই সময়ে ধারাবাহিকটি দর্শকের কাছে ভালো লাগা ও আবেগের বিশেষ জায়গা তৈরি করেছে। এর চরিত্রগুলোও জায়গা করে নিয়েছে অসংখ্য দর্শকের হৃদয়ে। শুটিং শেষের মুহূর্তে শুরুর দিনগুলোর স্মৃতিচারণ করে আবেগঘন লেখা প্রকাশ করেছেন ধারাবাহিকটির কাবিলা চরিত্রে অভিনয় করা জিয়াউল হক পলাশ।

কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সঙ্গে নিজের জীবনের দীর্ঘ সময় জড়িয়ে থাকার কথা তুলে ধরেছেন পলাশ। তাঁর লেখায় উঠে এসেছে বেড়ে ওঠা, বন্ধুত্ব, হাসি-কান্না আর অসংখ্য স্মৃতির গল্প।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে পলাশ লিখেছেন, ‘এখান থেকেই সবকিছুর শুরু। এই রাস্তা, এই গাছতলা, চেনা বিকেলগুলো সবকিছুর সঙ্গে জড়িয়ে আছে কত কথা, কত হাসি আর কত না-বলা গল্প। সময় কত দ্রুত বদলে যায়! ‘ব্যাচেলর পয়েন্ট’-এর যাত্রা যখন শুরু হয়েছিল, তখন ছিল কেবল নতুন একটি গল্পের পথচলা। এরপর দিন পেরিয়েছে, বছর গড়িয়েছে।’

তিনি আরও লিখেছেন, ‘বদলেছে ঋতু, মানুষ, চারপাশের পরিচিত অনেক কিছু। চোখের সামনে ধীরে ধীরে বড় হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’। আর কখন যে এই গল্পের সঙ্গে সঙ্গে আমিও বড় হয়ে গেছি, তা বুঝতেই পারিনি। আজ পঞ্চম সিজনের শুটিংও শেষ। একটি গল্পের ভেতর মানুষ কতটা জীবন রেখে আসতে পারে! কত সকাল, কত রাত, কত অভিমান, আনন্দ আর প্রিয় মানুষের মুখ—সব মিলিয়ে কখন যে একটি নাটক আর শুধু নাটক থাকে না, নিজের জীবনেরই অংশ হয়ে ওঠে, তা টের পাওয়া যায় না।’

দীর্ঘ এই পথচলার স্মৃতি কীভাবে ধরে রাখবেন, সেই আবেগও প্রকাশ করেছেন পলাশ। তাঁর ভাষায়, ‘এত স্মৃতি কোথায় জমা রাখব? এতগুলো বছরের গল্প কোন বাক্যে বলব? কীভাবে বোঝাব, এই পথচলা আমার কাছে কতটা অর্থবহ? সবকিছুরই নাকি শেষ আছে। হয়তো ‘ব্যাচেলর পয়েন্ট’-এরও শেষ হলো। মানুষ ফিরে যায়, শুটিং শেষ হয়, আলো নিভে যায়।’

লেখার শেষাংশে তিনি বলেন, ‘তবু কোথাও সেই গাছতলা থেকে যায়, থেকে যায় চেনা রাস্তা। কিছু মানুষের হাসির শব্দ যেন বাতাসে মিশে থাকে। আর থেকে যায় সেই ছেলেটিও, যে একদিন এই রাস্তায় দাঁড়িয়ে স্বপ্ন দেখেছিল। এত বছর পর ফিরে তাকিয়ে মনে হয়, গল্পটা শেষ হয়েছে ঠিকই, কিন্তু সেই ছেলেটি আজও ওই রাস্তার পাশে দাঁড়িয়ে আছে।’

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

‘ব্যাচেলর পয়েন্ট’ শেষ, স্মৃতির পাতায় ডুব দিলেন পলাশ

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: তাবিবুর রহমান তালুকদার
প্রকাশক: জিন্নাহ ফারুক
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ