মুন টাইমস নিউজ

সারাদেশ

স্বেচ্ছাসেবক দল কর্মী হত্যায় অভিযুক্ত যুবক গণপিটুনিতে নিহত

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬ | ফটো কার্ড
স্বেচ্ছাসেবক দল কর্মী হত্যায় অভিযুক্ত যুবক গণপিটুনিতে নিহত

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের কর্মী মো. সুরুজ জামান হত্যায় অভিযুক্ত মো. মেহেদী (৩১) উত্তেজিত এলাকাবাসীর গণপিটুনিতে নিহত হয়েছেন।

আজ সোমবার (১৬ নভেম্বর) ভোর আনুমানিক সোয়া ৪টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মেহেদী ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা মসজিদ মার্কেট এলাকার বাসিন্দা এবং ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, ১৫ নভেম্বর সন্ধ্যায় একই এলাকার স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. সুরুজ জামান (৩৫) হত্যাকাণ্ডের প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে রাতে সড়ক অবরোধ করেন। এ সময় জামান হত্যার ঘটনায় অভিযুক্ত হিসেবে চিহ্নিত মেহেদীর বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। পরে গভীর রাতে উত্তেজিত এলাকাবাসী তাকে গণপিটুনি দেয়।

এক পর্যায়ে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মেহেদীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গণপিটুনিতে একজন মারা গেছেন। দুটি ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

প্রসঙ্গত, রোববার সন্ধ্যায় শিশু সন্তানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি থেকে বের হন সুরুজ জামান। পথে মজিদ মার্কেট সংলগ্ন সড়কের মোড়ে পৌঁছালে মেহেদীসহ কয়েকজন তার গতিরোধ করে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তার বুকে একাধিক আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি রোমান কাউসারের অভিযোগ, এলাকায় বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীপন্থি একটি ব্যবসায়ী গ্রুপের সঙ্গে সুরুজের বিরোধ চলছিল। এর জেরেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬


স্বেচ্ছাসেবক দল কর্মী হত্যায় অভিযুক্ত যুবক গণপিটুনিতে নিহত

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের কর্মী মো. সুরুজ জামান হত্যায় অভিযুক্ত মো. মেহেদী (৩১) উত্তেজিত এলাকাবাসীর গণপিটুনিতে নিহত হয়েছেন।

আজ সোমবার (১৬ নভেম্বর) ভোর আনুমানিক সোয়া ৪টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মেহেদী ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা মসজিদ মার্কেট এলাকার বাসিন্দা এবং ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, ১৫ নভেম্বর সন্ধ্যায় একই এলাকার স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. সুরুজ জামান (৩৫) হত্যাকাণ্ডের প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে রাতে সড়ক অবরোধ করেন। এ সময় জামান হত্যার ঘটনায় অভিযুক্ত হিসেবে চিহ্নিত মেহেদীর বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। পরে গভীর রাতে উত্তেজিত এলাকাবাসী তাকে গণপিটুনি দেয়।

এক পর্যায়ে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মেহেদীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গণপিটুনিতে একজন মারা গেছেন। দুটি ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

প্রসঙ্গত, রোববার সন্ধ্যায় শিশু সন্তানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি থেকে বের হন সুরুজ জামান। পথে মজিদ মার্কেট সংলগ্ন সড়কের মোড়ে পৌঁছালে মেহেদীসহ কয়েকজন তার গতিরোধ করে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তার বুকে একাধিক আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি রোমান কাউসারের অভিযোগ, এলাকায় বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীপন্থি একটি ব্যবসায়ী গ্রুপের সঙ্গে সুরুজের বিরোধ চলছিল। এর জেরেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।


মুন টাইমস নিউজ

সম্পাদক: তাবিবুর রহমান তালুকদার
প্রকাশক: জিন্নাহ ফারুক
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ