মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী সোহেল রানাকে অনেক ভয় পেতেন তার স্ত্রী স্বপ্না আক্তার। এ কারণে তিনি শিশু রামিসা হত্যাকাণ্ডে সোহেল রানাকে সহযোগিতা করেন বলে শুনানিতে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
আজ সোমবার (১৬ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল ও স্বপ্নার আপিল ও ডেথ রেফারেন্সের বিষয়ে শুনানিকালে এমনটা জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী।
এর আগে একই দিন সকাল ১০টা ৪০ মিনিটের দিকে হাইকোর্টের এই বেঞ্চে রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল ও স্বপ্নার আপিল ও ডেথ রেফারেন্সের বিষয়ে শুনানি শুরু হয়। তারও আগে গত ৭ জুন মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন আদালত।
গত ১৯ মে রাজধানীর পল্লবী এলাকায় প্রতিবেশী সোহেলের ঘর থেকে পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনার পরদিন সোহেল ও তার স্ত্রী স্বপ্না এবং অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে আসামি করে পল্লবী থানায় মামলা করেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।
মামলার বিবরণ অনুযায়ী, সোহেল রামিসাকে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। তদন্তকারীরা জানান, ঘটনার পর সোহেল শিশু রামিসাকে গলা কেটে হত্যা করেন এবং অপরাধ ধামাচাপা দিতে মরদেহ টুকরো করার চেষ্টা করেন।
গত ২৪ মে আলোচিত এ মামলায় পল্লবী থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা ওহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেন। এতে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও আলামত নষ্টের অভিযোগ আনা হয়। অন্যদিকে তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে আলামত নষ্ট, মিথ্যা তথ্য প্রদান এবং স্বামীকে অপরাধে সহায়তার অভিযোগ আনা হয়। এর কয়েক ঘণ্টা পরেই আদালত মামলাটি ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ দেন। পরবর্তীতে মাত্র ১৯ দিনে আলোচিত এই মামলাটির বিচার শেষ হয়।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন