মুন টাইমস নিউজ

সারাদেশ

আশুলিয়ায় শ্রমিক পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্র্যানেড নিক্ষেপ

সাভারঃ আশুলিয়ায় তৃতীয় দিনের মত চলছে শ্রমিক আন্দোলন। আন্দোলনের তৃতীয় দিনেও শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

‎

‎সোমবার (২ নভেম্বর) সকাল ১০টার পর থেকে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের নরসিংহপুর ও নিশ্চিন্তপুর এবং নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার জিরানী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে সড়কের পাশে থাকা অধিকাংশ কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সেই সাথে অতিরিক্ত পুলিশ সতর্ক অবস্থায় মোতায়েন রয়েছে।

‎

‎প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে শ্রমিকরা প্রথমে অনন্ত গার্মেন্টসের সামনে এসে জড়ো হয় এবং পরে হামীম গ্রুপের সামনে এসে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এসময় কারখানা থেকে শ্রমিকরা বিভিন্ন দাবিতে রাস্তা অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তাদের উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে ও উভয়পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। তবে এই সংঘর্ষে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

‎

‎এদিকে, নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার জিরানী বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে শ্রমিকরা। এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। পরে শ্রমিকরা সড়ক থেকে সড়ে যায়। বর্তমানে পুলিশ ও শ্রমিকরা মুখোমুখী অবস্থানে রয়েছে। এ এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এখন পর্যন্ত এই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

‎অন্যদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

‎

‎এ বিষয়ে শিল্প পুলিশ-১ এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড ইন্টেল) শোয়েব আহম্মেদ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করে যাচ্ছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

‎উল্লেখ্য, ন্যুনতম মজুরি ৩০ হাজার টাকা এবং বিভিন্ন দাবিতে বেশ কয়েকদিন ধরেই শিল্পাঞ্চল আশুলিয়ায় আন্দোলন করছে শ্রমিকরা।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

আশুলিয়ায় শ্রমিক পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্র্যানেড নিক্ষেপ

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

সাভারঃ আশুলিয়ায় তৃতীয় দিনের মত চলছে শ্রমিক আন্দোলন। আন্দোলনের তৃতীয় দিনেও শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

‎

‎সোমবার (২ নভেম্বর) সকাল ১০টার পর থেকে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের নরসিংহপুর ও নিশ্চিন্তপুর এবং নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার জিরানী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে সড়কের পাশে থাকা অধিকাংশ কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সেই সাথে অতিরিক্ত পুলিশ সতর্ক অবস্থায় মোতায়েন রয়েছে।

‎

‎প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে শ্রমিকরা প্রথমে অনন্ত গার্মেন্টসের সামনে এসে জড়ো হয় এবং পরে হামীম গ্রুপের সামনে এসে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এসময় কারখানা থেকে শ্রমিকরা বিভিন্ন দাবিতে রাস্তা অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তাদের উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে ও উভয়পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। তবে এই সংঘর্ষে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

‎

‎এদিকে, নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার জিরানী বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে শ্রমিকরা। এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। পরে শ্রমিকরা সড়ক থেকে সড়ে যায়। বর্তমানে পুলিশ ও শ্রমিকরা মুখোমুখী অবস্থানে রয়েছে। এ এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এখন পর্যন্ত এই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

‎অন্যদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

‎

‎এ বিষয়ে শিল্প পুলিশ-১ এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড ইন্টেল) শোয়েব আহম্মেদ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করে যাচ্ছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

‎উল্লেখ্য, ন্যুনতম মজুরি ৩০ হাজার টাকা এবং বিভিন্ন দাবিতে বেশ কয়েকদিন ধরেই শিল্পাঞ্চল আশুলিয়ায় আন্দোলন করছে শ্রমিকরা।

মুন টাইমস নিউজ

সম্পাদক: তাবিবুর রহমান তালুকদার
প্রকাশক: জিন্নাহ ফারুক
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ