সাভারঃ আশুলিয়ায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশের এক সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকেই আশুলিয়ার কাঠগড়া বাজার ও নয়াপাড়া এলাকার বিভিন্ন পোশাক কারখানায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বেলা ১১ টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ করে থামানোর চেষ্টা করে পুলিশ ।
জানা যায়, সকাল ৮টার পর থেকে শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। এ সময় কন্টিনেন্টাল, এআর জিন্স ও সিডব্লিউএসহ বেশকিছু কারখানায় ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালান শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ ও এআর জিন্সের পক্ষ থেকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত ১৩টি কারখানা বন্ধের খবর পাওয়া গেছে।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া জানান, এ পর্যন্ত ১৩ টি পোশাক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সময়ের সাথে এর সংখ্যা বাড়তে পারে বলেও জানা তিনি। বর্তমানে শিল্পাঞ্চলজুড়ে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন