মুন টাইমস নিউজ

জাতীয়

জাপান সফর শেষে রাতে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ | ফটো কার্ড
জাপান সফর শেষে রাতে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে আজ বৃহস্পতিবার রাতে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে (ভিভিআইপি ফ্লাইট) টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে রাতেই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণ করার কথা।

প্রধানমন্ত্রীর এ সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো, দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং নতুন বিনিয়োগের ক্ষেত্র তৈরির বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

সফর চলাকালে কৃষি, অবকাঠামো, সাইবার নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি ও শিল্পের মানোন্নয়নসহ বিভিন্ন খাতে দুই দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে জাপানের অংশগ্রহণ বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে।

টোকিও সফরে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তারেক রহমান। বৈঠকে দুই দেশের অভিন্ন স্বার্থ, অর্থনৈতিক সহযোগিতা ও কৌশলগত অংশীদারত্ব নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। দেশটির বিনিয়োগকারী ও ব্যবসায়ী নেতাদের অংশগ্রহণে আয়োজিত ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট’-এ যোগ দিয়ে তিনি বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেন।

সফরের শেষ পর্যায়ে টোকিওতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত নাগরিক সংবর্ধনায়ও অংশ নেন প্রধানমন্ত্রী। সফরটিকে দুই দেশের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬


জাপান সফর শেষে রাতে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

জাপানে চার দিনের সরকারি সফর শেষে আজ বৃহস্পতিবার রাতে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে (ভিভিআইপি ফ্লাইট) টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে রাতেই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণ করার কথা।

প্রধানমন্ত্রীর এ সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো, দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং নতুন বিনিয়োগের ক্ষেত্র তৈরির বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

সফর চলাকালে কৃষি, অবকাঠামো, সাইবার নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি ও শিল্পের মানোন্নয়নসহ বিভিন্ন খাতে দুই দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে জাপানের অংশগ্রহণ বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে।

টোকিও সফরে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তারেক রহমান। বৈঠকে দুই দেশের অভিন্ন স্বার্থ, অর্থনৈতিক সহযোগিতা ও কৌশলগত অংশীদারত্ব নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। দেশটির বিনিয়োগকারী ও ব্যবসায়ী নেতাদের অংশগ্রহণে আয়োজিত ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট’-এ যোগ দিয়ে তিনি বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেন।

সফরের শেষ পর্যায়ে টোকিওতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত নাগরিক সংবর্ধনায়ও অংশ নেন প্রধানমন্ত্রী। সফরটিকে দুই দেশের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।


মুন টাইমস নিউজ

সম্পাদক: তাবিবুর রহমান তালুকদার
প্রকাশক: জিন্নাহ ফারুক
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ