মুন টাইমস নিউজ

আন্তর্জাতিক

সোমবার হরমুজ চুক্তিতে সই করবেন আরব পররাষ্ট্রমন্ত্রীরা: পেজেশকিয়ান

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ফটো কার্ড
সোমবার হরমুজ চুক্তিতে সই করবেন আরব পররাষ্ট্রমন্ত্রীরা: পেজেশকিয়ান

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ ও স্বাভাবিক করতে ইরান ও ওমানের উদ্যোগে একটি যৌথ নৌপথ ব্যবস্থার বিষয়ে সোমবার (১৪ সেপ্টেম্বর) উপসাগরীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে এ বিষয়ে একটি চুক্তি হতে পারে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

ব্রিকস সম্মেলনে অংশ নিতে ভারতে অবস্থানরত পেজেশকিয়ান শনিবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান। তিনি বলেন, সোমবার ওমানে উপসাগরীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসবেন। সেখানে ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালিতে একটি যৌথ নৌপথ প্রতিষ্ঠার বিষয়ে সমঝোতা হতে পারে। পরে বিষয়টি আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থাকে জানানো হবে।

পেজেশকিয়ান জানান, যেসব দেশের ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছে, সেসব দেশের প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেবেন।

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র নৌ-অবরোধ ও ইরানের বিরুদ্ধে হামলা বন্ধ করলে প্রণালিটি খুলে দেওয়া হবে। তিনি দাবি করেন, সামরিকভাবে নিজেদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র এখন ইরানের ওপর অর্থনৈতিক ও সামুদ্রিক চাপ বাড়াচ্ছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, বৈঠকে উপসাগরীয় দেশগুলো ও ইরাকের প্রতিনিধিরা অংশ নেবেন। আলোচনার অন্যতম লক্ষ্য হবে আঞ্চলিক নিরাপত্তা জোরদার করা এবং হরমুজ প্রণালিতে নৌযান চলাচল নিয়ে একটি সমন্বিত ব্যবস্থা তৈরি করা।

ইরান ও ওমান কয়েক সপ্তাহ ধরে হরমুজ প্রণালির ভবিষ্যৎ নৌ চলাচল নিয়ে আলোচনা করছে। গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে বৈশ্বিক তেল সরবরাহের বড় একটি অংশ পরিবাহিত হওয়ায় এর বর্তমান পরিস্থিতি বিশ্ববাজারেও উদ্বেগ তৈরি করেছে।

তবে প্রস্তাবিত নৌপথের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সোমবারের বৈঠকের পরই স্পষ্ট হবে। এর আগে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে আঞ্চলিক দেশগুলোর মধ্যে সমন্বয় প্রয়োজন।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

সোমবার হরমুজ চুক্তিতে সই করবেন আরব পররাষ্ট্রমন্ত্রীরা: পেজেশকিয়ান

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ ও স্বাভাবিক করতে ইরান ও ওমানের উদ্যোগে একটি যৌথ নৌপথ ব্যবস্থার বিষয়ে সোমবার (১৪ সেপ্টেম্বর) উপসাগরীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে এ বিষয়ে একটি চুক্তি হতে পারে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

ব্রিকস সম্মেলনে অংশ নিতে ভারতে অবস্থানরত পেজেশকিয়ান শনিবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান। তিনি বলেন, সোমবার ওমানে উপসাগরীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসবেন। সেখানে ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালিতে একটি যৌথ নৌপথ প্রতিষ্ঠার বিষয়ে সমঝোতা হতে পারে। পরে বিষয়টি আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থাকে জানানো হবে।

পেজেশকিয়ান জানান, যেসব দেশের ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছে, সেসব দেশের প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেবেন।

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র নৌ-অবরোধ ও ইরানের বিরুদ্ধে হামলা বন্ধ করলে প্রণালিটি খুলে দেওয়া হবে। তিনি দাবি করেন, সামরিকভাবে নিজেদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র এখন ইরানের ওপর অর্থনৈতিক ও সামুদ্রিক চাপ বাড়াচ্ছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, বৈঠকে উপসাগরীয় দেশগুলো ও ইরাকের প্রতিনিধিরা অংশ নেবেন। আলোচনার অন্যতম লক্ষ্য হবে আঞ্চলিক নিরাপত্তা জোরদার করা এবং হরমুজ প্রণালিতে নৌযান চলাচল নিয়ে একটি সমন্বিত ব্যবস্থা তৈরি করা।

ইরান ও ওমান কয়েক সপ্তাহ ধরে হরমুজ প্রণালির ভবিষ্যৎ নৌ চলাচল নিয়ে আলোচনা করছে। গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে বৈশ্বিক তেল সরবরাহের বড় একটি অংশ পরিবাহিত হওয়ায় এর বর্তমান পরিস্থিতি বিশ্ববাজারেও উদ্বেগ তৈরি করেছে।

তবে প্রস্তাবিত নৌপথের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সোমবারের বৈঠকের পরই স্পষ্ট হবে। এর আগে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে আঞ্চলিক দেশগুলোর মধ্যে সমন্বয় প্রয়োজন।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ