মুন টাইমস নিউজ

আন্তর্জাতিক

ট্রাম্পের নির্দেশ পেলেই ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলা

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ | ফটো কার্ড
ট্রাম্পের নির্দেশ পেলেই ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পাওয়ার পর ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিয়েছে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন বাহিনী। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে দেশটির সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় সামরিক সক্ষমতা ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে প্রস্তুত রেখেছে যুক্তরাষ্ট্র। নতুন করে হামলা শুরু হলে ইরানের সামরিক স্থাপনা ছাড়াও জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক কেন্দ্র লক্ষ্যবস্তু হতে পারে। এর আগে রাডার ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রকে সম্ভাব্য লক্ষ্য হিসেবে বিবেচনা করা হচ্ছিল।

সংশ্লিষ্ট এক মার্কিন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, সম্ভাব্য অভিযানটি বড় পরিসরে পরিচালিত হতে পারে। বর্তমান ও সাবেক কয়েকজন মার্কিন কর্মকর্তার ধারণা, ট্রাম্প শেষ পর্যন্ত সামরিক পদক্ষেপের অনুমোদন দেবেন কি না, তার চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তিনি কখন সেই সিদ্ধান্ত নেবেন।

কর্মকর্তাদের একাংশ মনে করছেন, চলতি বছরের শেষ হওয়ার আগেই অভিযান শুরুর নির্দেশ দিতে পারেন ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর এ ধরনের সিদ্ধান্তের সম্ভাবনা বেশি বলে তাদের ধারণা। অবশ্য এ বিষয়ে হোয়াইট হাউসের চূড়ান্ত সিদ্ধান্তের কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।

মার্কিন কর্মকর্তাদের মতে, ইরানের সামরিক বাহিনী এখন যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিচালনার কৌশল সম্পর্কে আগের তুলনায় বেশি অবগত। এ কারণে সম্ভাব্য হামলায় সব লক্ষ্যবস্তু সম্পূর্ণভাবে ধ্বংস করা মার্কিন বাহিনীর জন্য কঠিন হতে পারে। তা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ও পেন্টাগন সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকা নিয়ে কাজ করছে।

এদিকে ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও তিনি বড় ধরনের সামরিক পদক্ষেপের দিকে অগ্রসর হতে পারেন বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে অতীতে সামরিক পদক্ষেপের পক্ষে অবস্থান নিয়েও শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তনের নজির রয়েছে তাঁর।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক গোয়েন্দা মূল্যায়নে সতর্ক করা হয়েছে, ওয়াশিংটন ও ইসরাইল নতুন করে ইরানে হামলা চালালে তেহরান এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীরা পাল্টা আক্রমণ চালাতে পারে। মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ও স্থাপনার পাশাপাশি অন্য অঞ্চলেও হামলার আশঙ্কা রয়েছে।

গোয়েন্দা মূল্যায়ন অনুযায়ী, মার্কিন কর্মীদের লক্ষ্য করে হামলার পরিকল্পনা জোরদার করেছে ইরান। মধ্যপ্রাচ্যসহ কয়েকটি দেশে সম্ভাব্য হামলার প্রস্তুতি উন্নত পর্যায়ে পৌঁছেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে মার্কিন কূটনৈতিক স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হচ্ছে। সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসের কর্মীদের চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্য দেশগুলোর মার্কিন দূতাবাসেও একই ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে পাঠানোর পরিকল্পনা থাকা কিছু অপ্রয়োজনীয় মার্কিন সামরিক কর্মীর মোতায়েন স্থগিত করা হয়েছে।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

ট্রাম্পের নির্দেশ পেলেই ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলা

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ