মুন টাইমস নিউজ

বিনোদন

অতীতের ভুল নিয়ে আক্ষেপ শাকিব খানের

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬ | ফটো কার্ড
অতীতের ভুল নিয়ে আক্ষেপ শাকিব খানের

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে আলোচনার শেষ নেই। বিশেষ করে তার ব্যক্তিগত জীবন সবসময়ই থেকে কৌতুহলের কেন্দ্রবিন্দুতে। অতীতে ব্যক্তিগত জীবনে অনেক কিছুই ঘটেছে; যা নাকি ছিল তার 'ভুল' বলে জানিয়েছেন এই সুপারস্টার। 

সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, ব্যক্তিজীবন ও অতীতের নানা বিষয় নিয়ে কথা বলেন শাকিব খান। জীবনে কোনো ভুল করেছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেক ভুল করেছেন এবং কিছু ভুল না করলে জীবন আরও ‘স্মুথ’ হতে পারত।

অতীতের ভুলগুলো নিয়ে একান্তে ভাবলে তাকে পীড়া দেয় বলেও জানান শাকিব। তবে তার মতে, অতীতের অনেক কিছু চাইলেও পরিবর্তন করা সম্ভব নয়। ভুল বুঝতে পারার পর একই ভুল আর না করার চেষ্টা করেন তিনি।

সাক্ষাৎকারে তার দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী প্রসঙ্গেও প্রশ্ন করা হয়। শাকিব বলেন, তারা দুজনই তার জীবনের অংশ। তবে তাদের নিয়ে প্রকাশ্যে বিস্তারিত কিছু বলতে চান না তিনি।

সামাজিক মাধ্যমে তাকে ঘিরে অতিরঞ্জিত খবর প্রকাশের বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন শাকিব। এসব কারণে নিজেকে অনেকটা অন্তর্মুখী করে নিয়েছেন বলে জানান তিনি।

শাকিব খান

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

অতীতের ভুল নিয়ে আক্ষেপ শাকিব খানের

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে আলোচনার শেষ নেই। বিশেষ করে তার ব্যক্তিগত জীবন সবসময়ই থেকে কৌতুহলের কেন্দ্রবিন্দুতে। অতীতে ব্যক্তিগত জীবনে অনেক কিছুই ঘটেছে; যা নাকি ছিল তার 'ভুল' বলে জানিয়েছেন এই সুপারস্টার। 

সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, ব্যক্তিজীবন ও অতীতের নানা বিষয় নিয়ে কথা বলেন শাকিব খান। জীবনে কোনো ভুল করেছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেক ভুল করেছেন এবং কিছু ভুল না করলে জীবন আরও ‘স্মুথ’ হতে পারত।

অতীতের ভুলগুলো নিয়ে একান্তে ভাবলে তাকে পীড়া দেয় বলেও জানান শাকিব। তবে তার মতে, অতীতের অনেক কিছু চাইলেও পরিবর্তন করা সম্ভব নয়। ভুল বুঝতে পারার পর একই ভুল আর না করার চেষ্টা করেন তিনি।

সাক্ষাৎকারে তার দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী প্রসঙ্গেও প্রশ্ন করা হয়। শাকিব বলেন, তারা দুজনই তার জীবনের অংশ। তবে তাদের নিয়ে প্রকাশ্যে বিস্তারিত কিছু বলতে চান না তিনি।

সামাজিক মাধ্যমে তাকে ঘিরে অতিরঞ্জিত খবর প্রকাশের বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন শাকিব। এসব কারণে নিজেকে অনেকটা অন্তর্মুখী করে নিয়েছেন বলে জানান তিনি।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ