নতুন বিজ্ঞাপনচিত্রে মডেল হলেন ঢাকাই চলচ্চিত্রে আলোচিত তারকা জুটি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন হিরু খান।
সম্প্রতি ঢাকা এবং ঢাকার বাইরের বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে।
জানা গেছে, এই বিজ্ঞাপনচিত্রে অনন্ত-বর্ষার রিল লাইফ ও বাস্তব জীবনের গল্প দেখা যাবে।
এ বিষয়ে অনন্ত জলিল বলেন, অনেক দিন পর ভালো একটি কাজ করলাম। নির্মাতাসহ সবার আন্তরিকতা ছিল কাজটি ভালো করার। প্রচারে আসলে দর্শকেরও ভালো লাগবে।
বর্ষার ভাষ্য, খুব ভালো একটি টিমের সাথে কাজ করলাম।
কসটিউম, লাইট, ক্যামেরা, মেকআপ-গেটআপে বেশ যত্ন নিয়েছেন নির্মাতা। আমাদের লাইফটা দেখা যাবে এখানে।
নির্মাতা হিরু খান বলেন, আমার ক্লাইন্ট সেবা হোল্ডিংস লিমিটেডের পরামর্শ ছিল এমন একটি তারকা জুটিকে কাজটিতে মডেল বানানো যারা ব্যক্তি জীবন এবং শোবিজেও সফল। আমি চেষ্টা করেছি বিজ্ঞাপনটিতে এই জুটিকে নতুন করে উপস্থাপন করতে।'
গোলাম রাব্বানীর চিত্রনাট্যে এই বিজ্ঞাপনচিত্রে আরও মডেল হয়েছে দ্বীন ইসলাম, প্রিয়াঙ্কা পিউ, তন্ময় সূর্য, শোভব, পারভেজ আনোয়ার, শুভ, ফয়সাল।

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন