টলিউডের জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী নুসরাত জাহান-কে ঘিরে আবারও নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। তবে এবার বিষয়টি তার ব্যক্তিগত জীবন নয়, বরং একটি রেশন দুর্নীতি মামলার তদন্তকে কেন্দ্র করে। এ ঘটনায় তাকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
জানা গেছে, আগামী ২২ এপ্রিল কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বাংলাদেশে গম রপ্তানি সংক্রান্ত একটি দুর্নীতির অভিযোগের সূত্র ধরেই এই তদন্তে তার নাম উঠে এসেছে। অভিযোগ ওঠার সময় তিনি বসিরহাটের সংসদ সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন।
তবে কলকাতায় উপস্থিত না হয়ে দিল্লিতে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেছেন নুসরাত—এমন তথ্যও সামনে এসেছে। উল্লেখ্য, তিনি দীর্ঘ পাঁচ বছর তৃণমূল কংগ্রেস-এর হয়ে বসিরহাটের সাংসদ ছিলেন। যদিও সাম্প্রতিক সময়ে তার রাজনৈতিক কার্যক্রম আগের তুলনায় কিছুটা কমেছে।
ব্যক্তিগত জীবনে অভিনেতা যশ দাশগুপ্ত-এর সঙ্গে নতুন অধ্যায় শুরু করার পর থেকেই আলোচনায় রয়েছেন তিনি। সর্বশেষ লোকসভা নির্বাচনেও তাকে প্রার্থী করা হয়নি, তবে পশ্চিমবঙ্গের শাসক দলের সঙ্গে তার সম্পর্ক এখনো বজায় আছে। বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠান ও প্রচারণায়ও তাকে সক্রিয়ভাবে দেখা গেছে।
অন্যদিকে, যশ দাশগুপ্তও একসময় বিজেপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে সেই পরিসর থেকে কিছুটা দূরে রয়েছেন। এখন এই তারকা দম্পতি নিজেদের প্রযোজনা সংস্থা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ইতোমধ্যে তাদের প্রযোজনায় দুটি সিনেমা মুক্তি পেয়েছে।
পারিবারিক জীবন, ক্যারিয়ার এবং সন্তানকে ঘিরে সুখী সময় কাটালেও মাঝেমধ্যে তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা যায়। তবে এসব আলোচনা পাশ কাটিয়ে সম্প্রতি তারা বিদেশে ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন।

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন