বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানের নতুন সিনেমা মানেই দর্শকদের মধ্যে আলাদা উত্তেজনা। ‘জওয়ান’-এর বিশাল সাফল্যের পর এবার তার পরবর্তী বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ ঘিরে তৈরি হয়েছে নতুন উন্মাদনা। বড় পর্দায় আবারও অ্যাকশন চরিত্রে শাহরুখকে দেখতে মুখিয়ে আছেন ভক্তরা। এর মধ্যেই সিনেমাটি নিয়ে এসেছে বড় এক ব্যবসায়িক সাফল্যের খবর।
মুক্তির আগেই ‘কিং’ সিনেমাটি প্রায় ২৫০ কোটি টাকার বিশাল অঙ্কের চুক্তিতে আলোচনায় এসেছে। সিনেমার সর্বভারতীয় থিয়েট্রিক্যাল রাইটস এই রেকর্ড মূল্যে বিক্রি হয়েছে, যা কিনেছে পেন মারুধার নামের একটি সংস্থা। শাহরুখ খান ও গৌরী খানের প্রযোজনা প্রতিষ্ঠান ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’-এর সঙ্গে এই চুক্তি সম্পন্ন হয়েছে।
২০২৬ সালের সবচেয়ে বড় ব্যবসায়িক চুক্তিগুলোর একটি হিসেবে ইতোমধ্যেই এটি বিবেচিত হচ্ছে। সিনেমাটি শাহরুখ খানের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার কন্যা সুহানা খানের। যদিও আগে তিনি ওটিটি প্ল্যাটফর্মে ‘দ্য আর্চিস’-এর মাধ্যমে অভিনয় করেছেন, তবে এটি হবে তার প্রথম প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত সিনেমা।
বাবা-মেয়ের একসঙ্গে পর্দায় উপস্থিতি ঘিরে দর্শকদের আগ্রহও তুঙ্গে। সিনেমার টিজার ও ঝলক প্রকাশের পর থেকেই অনলাইন প্ল্যাটফর্মে বিপুল সাড়া মিলেছে—টিজার মিলিয়ন ভিউ ছাড়িয়ে গেছে দ্রুত সময়েই।
প্রায় ৪০০ কোটি টাকার বাজেটে নির্মিত এই বড় আয়োজনের সিনেমাটি পরিচালনা করছেন সুজয় ঘোষ। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ২৪ ডিসেম্বর বড়দিন উপলক্ষে বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘কিং’। মুক্তির আগেই এমন বড় অঙ্কের ব্যবসায়িক সাফল্য ইঙ্গিত দিচ্ছে, বক্স অফিসে আবারও বড় ধামাকা আনতে চলেছেন শাহরুখ খান।

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন