মুন টাইমস নিউজ

অপরাধ

নিখোঁজের ৩ দিন পর প্রথম শ্রেণির ছাত্রীর মাটিচাপা মরদেহ উদ্ধার

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ফটো কার্ড
নিখোঁজের ৩ দিন পর প্রথম শ্রেণির ছাত্রীর মাটিচাপা মরদেহ উদ্ধার

জামালপুরের মাদারগঞ্জে নিখোঁজের তিন দিন পর মরিয়ম আক্তার (৭) নামের এক শিশুর মাটিচাপা দেয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার চরলোটাবর এলাকার একটি বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মরিয়ম (৭) স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। হত্যাকাণ্ডের শিকার মরিয়ম (৭) ওই এলাকার বাহাদুর আলীর মেয়ে।

নিখোঁজের পর সম্ভাব্য সব জায়গায় খুঁজেও মরিয়মের সন্ধান পায়নি পরিবার। অবশেষে শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার চরলোটাবর এলাকায় বিদ্যালয়ের পাশেই জামিনুর নামের এক ব্যক্তির বসতঘরে মেলে নিখোঁজ মরিয়মের সন্ধান। বসতঘরের মেঝেতে মাটিচাপা দেওয়া অবস্থায় মরিয়মের মরদেহের সন্ধান পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটির নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্নেহাশীষ রায় জানান, আমরা খবর পেয়ে রাত আনুমানিক ১টার দিকে জামিনুরের বাড়ি থেকে মাটিচাপা অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করি।

জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন দুই জনকে আটক করা হয়েছে ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

নিখোঁজের ৩ দিন পর প্রথম শ্রেণির ছাত্রীর মাটিচাপা মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জামালপুরের মাদারগঞ্জে নিখোঁজের তিন দিন পর মরিয়ম আক্তার (৭) নামের এক শিশুর মাটিচাপা দেয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার চরলোটাবর এলাকার একটি বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মরিয়ম (৭) স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। হত্যাকাণ্ডের শিকার মরিয়ম (৭) ওই এলাকার বাহাদুর আলীর মেয়ে।

নিখোঁজের পর সম্ভাব্য সব জায়গায় খুঁজেও মরিয়মের সন্ধান পায়নি পরিবার। অবশেষে শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার চরলোটাবর এলাকায় বিদ্যালয়ের পাশেই জামিনুর নামের এক ব্যক্তির বসতঘরে মেলে নিখোঁজ মরিয়মের সন্ধান। বসতঘরের মেঝেতে মাটিচাপা দেওয়া অবস্থায় মরিয়মের মরদেহের সন্ধান পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটির নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্নেহাশীষ রায় জানান, আমরা খবর পেয়ে রাত আনুমানিক ১টার দিকে জামিনুরের বাড়ি থেকে মাটিচাপা অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করি।

জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন দুই জনকে আটক করা হয়েছে ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ