মুন টাইমস নিউজ

রাজধানী

ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৫৪৬

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ফটো কার্ড
ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৫৪৬

গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৫৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৬২টি মামলা দায়ের করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়।

তাদের মধ্যে মিরপুর বিভাগ ১২৫ জন, তেজগাঁও বিভাগ ১০৯ জন, ওয়ারী বিভাগ ৭৭ জন, মতিঝিল বিভাগ ৭৩ জন, লালবাগ বিভাগ ৪৫ জন, গুলশান বিভাগ ৪২ জন, রমনা বিভাগ ৩৭ জন, উত্তরা বিভাগ ৩৪ জন, গোয়েন্দা বিভাগ (ডিবি) তিনজন এবং সিটিটিসি বিভাগ একজনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৪ কেজি ১২০ গ্রাম গাঁজা, ২১৯৬ পিস ইয়াবা, ৫১ গ্রাম হেরোইন, ৩০ বোতল বিদেশি মদ, ৫টি মোবাইল ফোন ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ডিএমপি গ্রেফতার

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৫৪৬

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৫৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৬২টি মামলা দায়ের করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়।

তাদের মধ্যে মিরপুর বিভাগ ১২৫ জন, তেজগাঁও বিভাগ ১০৯ জন, ওয়ারী বিভাগ ৭৭ জন, মতিঝিল বিভাগ ৭৩ জন, লালবাগ বিভাগ ৪৫ জন, গুলশান বিভাগ ৪২ জন, রমনা বিভাগ ৩৭ জন, উত্তরা বিভাগ ৩৪ জন, গোয়েন্দা বিভাগ (ডিবি) তিনজন এবং সিটিটিসি বিভাগ একজনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৪ কেজি ১২০ গ্রাম গাঁজা, ২১৯৬ পিস ইয়াবা, ৫১ গ্রাম হেরোইন, ৩০ বোতল বিদেশি মদ, ৫টি মোবাইল ফোন ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ