গাজীপুরের কালিয়াকৈরে বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজনকে আটক করেছে র্যাবের একটি আভিযানিক দল। এ সময় তাদের কাছ থেকে নগদ তিন লাখ সত্তর হাজার টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে আসা র্যাব সদস্যরা ২১ এপ্রিল দিবাগত রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হরতকিতলা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রায় ৭০ কেজি গাঁজা, নগদ অর্থ এবং মোবাইল সেট উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন চাঁদপুর জেলার মতলব উপজেলার মোহনপুর গ্রামের দাদন মিয়া (৩৮) এবং নাটোর সদর এলাকার শিহাব উদ্দিন (২২)। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক খাইরুল ইসলাম জানান, আটক দুইজনসহ আরও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করা হয়েছে। পরবর্তীতে তাদের গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন