মুন টাইমস নিউজ

হাকিমপুরে পুলিশের বিশেষ অভিযান: পালাল স্ত্রী, গ্রেপ্তার স্বামীসহ দুই মাদক কারবারি

দিনাজপুরের হাকিমপুরে পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় এক নারী আসামি কৌশলে পালিয়ে গেলেও তাকে আটকে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।বৃহস্পতিবার (৭ মে) বিকেলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে হাকিমপুর থানা পুলিশ। এর আগে বুধবার (৬ মে) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার ৩ নম্বর আলীহাট ইউনিয়নের জাংগই (মাঠপাড়া) গ্রামে অভিযান পরিচালনা করা হয়।[TECHTARANGA-POST:6057]পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ ওমর ফারুকের নেতৃত্বে হাকিমপুর থানার একটি চৌকস টিম জাংগই গ্রামে অভিযান চালায়। এ সময় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ আমিরুল ইসলামকে তার বাড়ির সামনের ফাঁকা স্থান থেকে হাতেনাতে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৪০ পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।অভিযান চলাকালে আমিরুল ইসলামের স্ত্রী ও মামলার পলাতক আসামি মোছা. ফেরদৌসি পারভীন (৩৫) কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন। তবে থেমে থাকেনি পুলিশ। ধৃত আমিরুলের দেওয়া তথ্যের ভিত্তিতে মধ্যবাসুদেবপুর (মাঠপাড়া) এলাকায় আরেকটি অভিযান চালিয়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িত মো. রাসেল মন্ডলকে (২৭) তার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন-- মো. আমিরুল ইসলাম (৪৪), পিতা মৃত আব্দুল মজিদ, সাং- জাংগই (মাঠপাড়া) এবং মো. রাসেল মন্ডল (২৭), পিতা মোঃ হানিফ মন্ডল, সাং- মধ্যবাসুদেবপুর (মাঠপাড়া)।পলাতক আসামি মোছাঃ ফেরদৌসি পারভীন (৩৫), স্বামী- মোঃ আমিরুল ইসলাম, সাং- জাংগই (মাঠপাড়া)।হাকিমপুর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০৮)।হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। চলমান মামলার তদন্তভার এসআই (নিঃ) সুজা মিয়াকে দেওয়া হয়েছে। এলাকাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে।”

হাকিমপুরে পুলিশের বিশেষ অভিযান: পালাল স্ত্রী, গ্রেপ্তার স্বামীসহ দুই মাদক কারবারি