কালিয়াকৈরে ৭০ কেজি গাঁজাসহ দুইজন আটক, নগদ অর্থ উদ্ধার
গাজীপুরের কালিয়াকৈরে বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজনকে আটক করেছে র্যাবের একটি আভিযানিক দল। এ সময় তাদের কাছ থেকে নগদ তিন লাখ সত্তর হাজার টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে আসা র্যাব সদস্যরা ২১ এপ্রিল দিবাগত রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হরতকিতলা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রায় ৭০ কেজি গাঁজা, নগদ অর্থ এবং মোবাইল সেট উদ্ধার করা হয়।[TECHTARANGA-POST:5964]আটককৃতরা হলেন চাঁদপুর জেলার মতলব উপজেলার মোহনপুর গ্রামের দাদন মিয়া (৩৮) এবং নাটোর সদর এলাকার শিহাব উদ্দিন (২২)। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক খাইরুল ইসলাম জানান, আটক দুইজনসহ আরও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করা হয়েছে। পরবর্তীতে তাদের গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।