মুন টাইমস নিউজ

ধর্ম ও জীবন

নিজের অজান্তেই নামাজে যে ৪ ভুল করেন অধিকাংশ মানুষ

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ | ফটো কার্ড
নিজের অজান্তেই নামাজে যে ৪ ভুল করেন অধিকাংশ মানুষ

ইসলামে সুস্থ জ্ঞানসম্পন্ন প্রাপ্তবয়স্ক মুসলিম নর-নারীর ওপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ। নামাজ শুধু ইবাদতই নয়, এটি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। তবে নামাজ আদায়ের সময় আমরা অনেকেই অজান্তে কিছু ভুল করে থাকি, যার কারণে নামাজের শুদ্ধতা নষ্ট হতে পারে।

প্রথমত, নামাজে তাড়াহুড়া করা। রাসুলুল্লাহ (সা.) নামাজ ধীরস্থিরভাবে আদায় করার নির্দেশ দিয়েছেন। তাই রুকু, সিজদা ও অন্যান্য আমল ঠিকভাবে এবং স্থিরতার সঙ্গে আদায় করা জরুরি।

দ্বিতীয়ত, মনে মনে কেরাত পড়া। নামাজে কোরআন তিলাওয়াতের সময় ঠোঁট ও জিহ্বা নড়াচড়া করে উচ্চারণ করা প্রয়োজন। শুধু মনে মনে পড়াকে কেরাত হিসেবে গণ্য করা হয় না।

তৃতীয়ত, সিজদার সময় প্রয়োজনীয় অঙ্গগুলো ঠিকভাবে মাটিতে না রাখা। হাদিস অনুযায়ী, সিজদার সময় কপাল, নাক, দুই হাত, দুই হাঁটু এবং দুই পায়ের আঙুল এই সাত অঙ্গের ওপর সিজদা করতে হয়।

আরেকটি ভুল হলো, তাকবির না বলে বা ভুলভাবে রুকুতে চলে যাওয়া। বিশেষ করে জামাতে ইমামকে রুকুতে পেলে অনেকেই তাড়াহুড়া করেন। অথচ নামাজের প্রতিটি ধাপ সঠিক নিয়মে ও ধীরস্থিরভাবে পালন করা জরুরি।

তাই নামাজ শুধু দ্রুত শেষ করার বিষয় নয়। বরং অজু থেকে শুরু করে কিয়াম, রুকু ও সিজদা—প্রতিটি ধাপ মনোযোগ ও একনিষ্ঠতার সঙ্গে আদায় করাই একজন মুসল্লির জন্য গুরুত্বপূর্ণ।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

নিজের অজান্তেই নামাজে যে ৪ ভুল করেন অধিকাংশ মানুষ

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইসলামে সুস্থ জ্ঞানসম্পন্ন প্রাপ্তবয়স্ক মুসলিম নর-নারীর ওপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ। নামাজ শুধু ইবাদতই নয়, এটি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। তবে নামাজ আদায়ের সময় আমরা অনেকেই অজান্তে কিছু ভুল করে থাকি, যার কারণে নামাজের শুদ্ধতা নষ্ট হতে পারে।

প্রথমত, নামাজে তাড়াহুড়া করা। রাসুলুল্লাহ (সা.) নামাজ ধীরস্থিরভাবে আদায় করার নির্দেশ দিয়েছেন। তাই রুকু, সিজদা ও অন্যান্য আমল ঠিকভাবে এবং স্থিরতার সঙ্গে আদায় করা জরুরি।

দ্বিতীয়ত, মনে মনে কেরাত পড়া। নামাজে কোরআন তিলাওয়াতের সময় ঠোঁট ও জিহ্বা নড়াচড়া করে উচ্চারণ করা প্রয়োজন। শুধু মনে মনে পড়াকে কেরাত হিসেবে গণ্য করা হয় না।

তৃতীয়ত, সিজদার সময় প্রয়োজনীয় অঙ্গগুলো ঠিকভাবে মাটিতে না রাখা। হাদিস অনুযায়ী, সিজদার সময় কপাল, নাক, দুই হাত, দুই হাঁটু এবং দুই পায়ের আঙুল এই সাত অঙ্গের ওপর সিজদা করতে হয়।

আরেকটি ভুল হলো, তাকবির না বলে বা ভুলভাবে রুকুতে চলে যাওয়া। বিশেষ করে জামাতে ইমামকে রুকুতে পেলে অনেকেই তাড়াহুড়া করেন। অথচ নামাজের প্রতিটি ধাপ সঠিক নিয়মে ও ধীরস্থিরভাবে পালন করা জরুরি।

তাই নামাজ শুধু দ্রুত শেষ করার বিষয় নয়। বরং অজু থেকে শুরু করে কিয়াম, রুকু ও সিজদা—প্রতিটি ধাপ মনোযোগ ও একনিষ্ঠতার সঙ্গে আদায় করাই একজন মুসল্লির জন্য গুরুত্বপূর্ণ।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ