মুন টাইমস নিউজ

ধর্ম ও জীবন

দুনিয়াতেই যেসব ৯ পাপের শাস্তি ভোগ করতে হয়

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬ | ফটো কার্ড
দুনিয়াতেই যেসব ৯ পাপের শাস্তি ভোগ করতে হয়

মানুষের কিছু পাপের শাস্তি শুধু পরকালের জন্য নয়, দুনিয়ার জীবনেও এর প্রভাব দেখা যায়। পারিবারিক অশান্তি, সামাজিক অপমান, জীবনের বরকত কমে যাওয়া ও নানা সংকটের মাধ্যমে এসব পাপের পরিণতি প্রকাশ পেতে পারে।

জনপ্রিয় ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ এক আলোচনায় কোরআন-হাদিসের আলোকে দুনিয়াতেই শাস্তির মুখোমুখি হতে পারে এমন ৯টি পাপের কথা তুলে ধরেছেন।

পাপগুলো হলো মা-বাবার অবাধ্যতা, জুলুম করা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, মিথ্যা বলা ও আমানতের খেয়ানত করা, মানুষকে অপমান ও অপদস্থ করা, লোকদেখানো ইবাদত, আল্লাহর নেয়ামতের অকৃতজ্ঞতা, ব্যবসায় প্রতারণা ও ওজনে কম দেওয়া এবং আল্লাহর অবাধ্যতা।

মা-বাবার অবাধ্যতা ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ইসলামে গুরুতর অপরাধ। একইভাবে কারও ওপর জুলুম করা, মানুষকে অপমান করা এবং মিথ্যা বলা থেকেও কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

ব্যবসায় প্রতারণা, মাপে কম দেওয়া কিংবা পণ্যের ত্রুটি গোপন করাও বড় গুনাহ। অন্যদিকে মানুষের প্রশংসার জন্য ইবাদত করা এবং আল্লাহর দেওয়া নেয়ামতের শুকরিয়া আদায় না করাও মানুষের জীবনে অশান্তি ও বরকতহীনতার কারণ হতে পারে।

ইসলামের শিক্ষা হলো, এসব পাপ থেকে বেঁচে থাকা এবং ভুল হয়ে গেলে আন্তরিকভাবে তওবা করা। পাশাপাশি মানুষের অধিকার নষ্ট হয়ে থাকলে তা ফিরিয়ে দিয়ে ক্ষমা চাওয়াও জরুরি।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

দুনিয়াতেই যেসব ৯ পাপের শাস্তি ভোগ করতে হয়

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

মানুষের কিছু পাপের শাস্তি শুধু পরকালের জন্য নয়, দুনিয়ার জীবনেও এর প্রভাব দেখা যায়। পারিবারিক অশান্তি, সামাজিক অপমান, জীবনের বরকত কমে যাওয়া ও নানা সংকটের মাধ্যমে এসব পাপের পরিণতি প্রকাশ পেতে পারে।

জনপ্রিয় ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ এক আলোচনায় কোরআন-হাদিসের আলোকে দুনিয়াতেই শাস্তির মুখোমুখি হতে পারে এমন ৯টি পাপের কথা তুলে ধরেছেন।

পাপগুলো হলো মা-বাবার অবাধ্যতা, জুলুম করা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, মিথ্যা বলা ও আমানতের খেয়ানত করা, মানুষকে অপমান ও অপদস্থ করা, লোকদেখানো ইবাদত, আল্লাহর নেয়ামতের অকৃতজ্ঞতা, ব্যবসায় প্রতারণা ও ওজনে কম দেওয়া এবং আল্লাহর অবাধ্যতা।

মা-বাবার অবাধ্যতা ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ইসলামে গুরুতর অপরাধ। একইভাবে কারও ওপর জুলুম করা, মানুষকে অপমান করা এবং মিথ্যা বলা থেকেও কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

ব্যবসায় প্রতারণা, মাপে কম দেওয়া কিংবা পণ্যের ত্রুটি গোপন করাও বড় গুনাহ। অন্যদিকে মানুষের প্রশংসার জন্য ইবাদত করা এবং আল্লাহর দেওয়া নেয়ামতের শুকরিয়া আদায় না করাও মানুষের জীবনে অশান্তি ও বরকতহীনতার কারণ হতে পারে।

ইসলামের শিক্ষা হলো, এসব পাপ থেকে বেঁচে থাকা এবং ভুল হয়ে গেলে আন্তরিকভাবে তওবা করা। পাশাপাশি মানুষের অধিকার নষ্ট হয়ে থাকলে তা ফিরিয়ে দিয়ে ক্ষমা চাওয়াও জরুরি।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ