মুন টাইমস নিউজ

লাইফ স্টাইল

স্মার্টফোনের কভারে তেজপাতা! সৌভাগ্য নাকি শুধুই ভাইরাল ট্রেন্ড?

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ | ফটো কার্ড
স্মার্টফোনের কভারে তেজপাতা! সৌভাগ্য নাকি শুধুই ভাইরাল ট্রেন্ড?

স্মার্টফোনের কভারে তেজপাতা! শুনতে অবাক লাগলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই অদ্ভুত ট্রেন্ড।

অনেকে বিশ্বাস করছেন, ফোনের কভারে শুকনো তেজপাতা রাখলে সৌভাগ্য ও সমৃদ্ধি আসে। শুধু তাই নয়, আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী, তেজপাতা নাকি নেতিবাচক শক্তি থেকে সুরক্ষাও দিতে পারে।

তেজপাতার সঙ্গে এমন বিশ্বাস অবশ্য নতুন নয়। প্রাচীন গ্রিক ও রোমান সংস্কৃতিতে এটি ছিল বিজয়, প্রজ্ঞা ও সম্মানের প্রতীক। পরবর্তীতে বিভিন্ন সংস্কৃতিতে এটি সৌভাগ্য ও সুরক্ষার প্রতীক হিসেবেও পরিচিতি পায়।

তবে বিজ্ঞান বলছে ভিন্ন কথা। ফোনের কভারে তেজপাতা রাখলে ভাগ্য পরিবর্তন বা আর্থিক লাভ হয় এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ এখনো নেই। অর্থাৎ, বিষয়টি মূলত বিশ্বাস ও ঐতিহ্যের ওপরই নির্ভরশীল।

তবে ট্রেন্ডটি অনুসরণ করতে চাইলে অবশ্যই পুরোপুরি শুকনো পাতা ব্যবহার করতে হবে এবং ক্যামেরা, স্পিকার বা চার্জিং পোর্টে যেন কোনো বাধা সৃষ্টি না করে, সেদিকেও খেয়াল রাখতে হবে।

ভাগ্য বদলাক বা না বদলাক, স্মার্টফোনের কভারে তেজপাতা এখন অনেকের কাছেই হয়ে উঠেছে ‘পজিটিভ ভাইব’ ধরে রাখার নতুন উপায়।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

রোববার, ১৬ আগস্ট ২০২৬

স্মার্টফোনের কভারে তেজপাতা! সৌভাগ্য নাকি শুধুই ভাইরাল ট্রেন্ড?

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

স্মার্টফোনের কভারে তেজপাতা! শুনতে অবাক লাগলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই অদ্ভুত ট্রেন্ড।

অনেকে বিশ্বাস করছেন, ফোনের কভারে শুকনো তেজপাতা রাখলে সৌভাগ্য ও সমৃদ্ধি আসে। শুধু তাই নয়, আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী, তেজপাতা নাকি নেতিবাচক শক্তি থেকে সুরক্ষাও দিতে পারে।

তেজপাতার সঙ্গে এমন বিশ্বাস অবশ্য নতুন নয়। প্রাচীন গ্রিক ও রোমান সংস্কৃতিতে এটি ছিল বিজয়, প্রজ্ঞা ও সম্মানের প্রতীক। পরবর্তীতে বিভিন্ন সংস্কৃতিতে এটি সৌভাগ্য ও সুরক্ষার প্রতীক হিসেবেও পরিচিতি পায়।

তবে বিজ্ঞান বলছে ভিন্ন কথা। ফোনের কভারে তেজপাতা রাখলে ভাগ্য পরিবর্তন বা আর্থিক লাভ হয় এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ এখনো নেই। অর্থাৎ, বিষয়টি মূলত বিশ্বাস ও ঐতিহ্যের ওপরই নির্ভরশীল।

তবে ট্রেন্ডটি অনুসরণ করতে চাইলে অবশ্যই পুরোপুরি শুকনো পাতা ব্যবহার করতে হবে এবং ক্যামেরা, স্পিকার বা চার্জিং পোর্টে যেন কোনো বাধা সৃষ্টি না করে, সেদিকেও খেয়াল রাখতে হবে।

ভাগ্য বদলাক বা না বদলাক, স্মার্টফোনের কভারে তেজপাতা এখন অনেকের কাছেই হয়ে উঠেছে ‘পজিটিভ ভাইব’ ধরে রাখার নতুন উপায়।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ