মুন টাইমস নিউজ

লাইফ স্টাইল

তরমুজ দিয়ে দূর করুন ত্বকের বিভিন্ন সমস্যা

মুন টাইমস ডেস্ক
মুন টাইমস ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬ | ফটো কার্ড
তরমুজ দিয়ে দূর করুন ত্বকের বিভিন্ন সমস্যা
সংগৃহীত

গরম বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে এর ক্ষতিকর প্রভাব স্পষ্ট হচ্ছে। রুক্ষতার পাশাপাশি কারো কারো ত্বক তৈলাক্ত হয়ে যাচ্ছে। আবার কারো ত্বক ঘেমে চিটচিটে হচ্ছে। বেড়ে গেছে র‍্যাশ, চুলকানি, ব্রণের সমস্যাও। আর রোদে পোড়া দাগ তো রয়েছেই। এসব সমস্যা দূর করতে তরমুজের দ্বারস্ত হতে পারেন। বাসায়ই তরমুজের বিভিন্ন ফেসপ্যাক বানাতে পারেন। 

ত্বকের যত্নে কেন তরমুজ ব্যবহার করবেন? 
তরমুজে পানির পরিমাণ প্রায় ৯২% থাকে। এই ফল ত্বককে হাইড্রেটেড রাখে। এ ছাড়া তরমুজে লাইকোপেন, ভিটামিন এ এবং সি থাকে। অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই ফল। সানবার্ন, র‍্যাশ, চুলকানি, ব্রণের মতো একাধিক সমস্যা কমিয়ে দেয় তরমুজ। এই ফল ব্যবহারে ত্বক অনেক বেশি সতেজ দেখায়। ইউভি রশ্মির হাত থেকে ত্বককে রক্ষা করে তরমুজ।

ত্বকে তরমুজ যেভাবে ব্যবহার করবেন

তরমুজের আইস কিউব: তরমুজের রস বের করে নিন। বরফ জমানো ট্রে-তে ঢেলে আইস কিউব বানিয়ে নিন। রোদ থেকে বাড়ি ফিরে ত্বকে তরমুজের আইস কিউব ঘষতে পারেন। এতে ত্বকে রক্ত সঞ্চালন বাড়বে এবং ত্বক উজ্জ্বল দেখাবে।

তরমুজের স্ক্রাব: তরমুজের মধ্যে ম্যালিক অ্যাসিড রয়েছে, যা ত্বক এক্সফোলিয়েট করতে সাহায্য করে। ১ কাপ চিনির সঙ্গে ১/২ কাপ নারকেল তেল মিশিয়ে দিন। শেষে ২-৩ চামচ ম্যাশ তরমুজ মিশিয়ে স্ক্রাব তৈরি করুন। গোসলের সময়ে এটি ত্বকে মাখতে পারেন। 

ট্যান রিমুভ্যাল মাস্ক: রোদে পোড়া দাগ দূর করতে তরমুজের রসের সঙ্গে শসার রস মিশিয়ে নিন। এই মিশ্রণটি ত্বকে মাখতে পারেন। এতে ট্যান পড়বে না। পাশাপাশি ত্বক অনেক বেশি স্বচ্ছ দেখাবে।

উজ্জ্বল ত্বকের জন্য মাস্ক: তরমুজের কয়েকটি স্লাইস ম্যাশ করে নিন। এতে টকদই মিশিয়ে মাস্ক বানান। এই ফেসপ্যাকে ত্বক শীতল রাখবে, উজ্জ্বলতাও বাড়াবে। 

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

তরমুজ দিয়ে দূর করুন ত্বকের বিভিন্ন সমস্যা

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ