সাভারঃ নতুনভাবে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডঃ এম এ মুহিত। তিনি জানিয়েছেন, তৃণমূল থেকে জেলা পর্যায় পর্যন্ত স্বাস্থ্য প্রশাসন পরিচালনায় যুক্ত চিকিৎসকদের ধাপে ধাপে আধুনিক প্রশিক্ষণ দেওয়া হবে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে সাভারে অবস্থিত বাংলাদেশ হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ও সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
দীর্ঘ চার বছর ধরে সাভারের হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের নবনির্মিত ভবনটি অব্যবহৃত ফেলে রাখায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তিনি এ সময় দ্রুত এটি চালুর উদ্যোগ নেওয়ার কড়া নির্দেশ দিয়ে বলেন, ২০২২ সালে জনগণের টাকায় দৃষ্টিনন্দন এই ভবনগুলো তৈরি করা হয়েছে। আজ চার বছর পেরিয়ে গেলেও এগুলো কোনো কাজেই লাগানো হচ্ছে না। সেখানেও দুর্নীতি, অব্যবস্থাপনা এবং অবহেলার সুস্পষ্ট ছাপ দেখতে পাচ্ছি।
সরকার দেশের ৫০০টি উপজেলায় ১৫০ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে উল্লেখ করে ডঃ এম এ মুহিত বলেন, শুধু অবকাঠামো তৈরি করলেই চলবে না, সঠিক ব্যবস্থাপনা ও সুশাসন নিশ্চিত না হলে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা পাবে না। স্বাস্থ্য খাতে সুশাসন নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য এবং তৃণমূল পর্যায়ে সেবার মান বৃদ্ধি করে একটি ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।
তিনি আরো জানান, সাভারের এই ইনস্টিটিউটটি কেবল স্থানীয়দের জন্য নয়, এটি সারা দেশের সরকারি স্বাস্থ্য ব্যবস্থার মানোন্নয়নে ভূমিকা রাখবে। দেশের ৬৪ জেলার সিভিল সার্জন, বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে থাকা চিকিৎসকরা এখান থেকে ‘হেলথ ম্যানেজমেন্ট’ বিষয়ে আধুনিক প্রশিক্ষণ গ্রহণ করবেন।
এর আগে চলতি মাসের শুরুতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, স্বাস্থ্য কর্মকর্তাদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে সাভারের এই ইনস্টিটিউটটি দ্রুত চালু করা হবে এবং এ লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সময়ে মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তাদের এই পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের স্থানীয় সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু, সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফজলে বারী, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দরা
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

শনিবার, ১৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন