মুন টাইমস নিউজ

সারাদেশ

খালেদা জিয়ার জন্মদিনে আশুলিয়ায় ঢাকা জেলা যুবদলের দোয়া মাহফিল

সাভারঃ সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া মাহফিল করেছে ঢাকা জেলা যুবদল।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে আশুলিয়ার ডেন্ডাবর এলাকার হাবিব কনভেনশন হলে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি বাসেদ দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান।

দোয়া মাহফিলে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় ঢাকা জেলা যুবদলের নেতাকর্মীদের পাশাপাশি সাভার ও আশুলিয়া বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আইয়ুব খান বলেন, গণতন্ত্রের মা ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন অত্যন্ত সাদামাটা ও মানবিক মনের একজন মানুষ। নানা চাপ ও প্রতিকূলতার মধ্যেও তিনি কখনো মাথা নত করেননি। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি দীর্ঘদিন কাজ করেছেন। প্রয়াত আপোষহীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার কর্মের মধ্যদিয়ে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন অনন্তকাল। 

দোয়া মাহফিলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চান।

দোয়া মাহফিল শেষে মাদ্রাসার ছাত্র ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রায় ৫ হাজার মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

খালেদা জিয়ার জন্মদিনে আশুলিয়ায় ঢাকা জেলা যুবদলের দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

সাভারঃ সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া মাহফিল করেছে ঢাকা জেলা যুবদল।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে আশুলিয়ার ডেন্ডাবর এলাকার হাবিব কনভেনশন হলে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি বাসেদ দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান।

দোয়া মাহফিলে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় ঢাকা জেলা যুবদলের নেতাকর্মীদের পাশাপাশি সাভার ও আশুলিয়া বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আইয়ুব খান বলেন, গণতন্ত্রের মা ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন অত্যন্ত সাদামাটা ও মানবিক মনের একজন মানুষ। নানা চাপ ও প্রতিকূলতার মধ্যেও তিনি কখনো মাথা নত করেননি। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি দীর্ঘদিন কাজ করেছেন। প্রয়াত আপোষহীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার কর্মের মধ্যদিয়ে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন অনন্তকাল। 

দোয়া মাহফিলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চান।

দোয়া মাহফিল শেষে মাদ্রাসার ছাত্র ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রায় ৫ হাজার মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ