মুন টাইমস নিউজ

বিনোদন

শেষ হচ্ছে না ‘গোপাল ভাঁড়’, আসছে নতুন পর্ব

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ | ফটো কার্ড
শেষ হচ্ছে না ‘গোপাল ভাঁড়’, আসছে নতুন পর্ব

বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন চলছে, বন্ধ হয়ে যাচ্ছে আট থেকে আশির, সকলের পছন্দের বাংলা অ্যানিমেশন সিরিজ ‘গোপাল ভাঁড়’। টেলিভিশন সিরিজ আকারে নির্মাণ করা এই নতুন সংস্করণ কার্টুনপ্রেমীদের মাঝে তুমুল জনপ্রিয়তা তৈরি করে কৃষ্ণনগরের এই কাল্পনিক গল্প; প্রচার করা হতো ভারতীয় টেলিভিশন চ্যানেল ‘সনি আট’-এ।

কিন্তু ‘শেষ হয়ে যাচ্ছে গোপাল ভাঁড়’ এমন কথা ছড়িয়ে পড়লে ভেঙে পড়ে এর অসংখ্য ভক্ত। তবে এ খবর সত্য নয়; বরং আসছে আরও নতুন পর্ব, তা আবার বিশেষভাবে চলবে টানা ৬ ঘণ্টা।

শুক্রবার ‘গোপাল ভাঁড়’ নিয়ে একটি কৌশলী প্রোমোশনাল পোস্ট প্রকাশ করে ‘সনি আট’ কর্তৃপক্ষ। তারা জানিয়ে দিয়েছে, গোপাল ভাঁড়ের নতুন পর্ব নিয়ে আসছে তারা। চমক রেখে বেশ কয়েকটি ফটোকার্ড পোস্ট করে চ্যানেল কর্তৃপক্ষ লিখেছে, ‘হাসি, বুদ্ধি আর মশকরায় গোপাল ভার-এর নতুন পর্ব আসছে ১৫ই আগস্ট সকাল ১১টায় শুধু সনি আট-এ!’

প্রকাশ করা সেই বিশেষ পোস্টারেও হাসিখুশি ভঙ্গিতে দেখা গেছে সবাইকে হাসিয়ে আকুল করা গোপালকে। আবহতে রয়েছে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে তৈরি করা থিম। 

এরপর গোপাল ভাঁড়ের নতুন পর্বের একটা প্রোমশনাল ভিডিও প্রকাশ করে সনি আট আরও উল্লেখ করেছে, ‘স্বাধীনতা দিবসে স্বদেশ প্রেমে মজবে গোপাল… বুদ্ধির প্যাঁচে শত্রুকে করবে নাকাল…হাসির জোয়ারে ফুরফুরে হবে শনিবার সকাল, টানা ৬ ঘণ্টা।’

এর মাধ্যমে স্পষ্ট হয়ে গেল, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ‘গোপাল ভাঁড়’ সিরিজ বন্ধের খবরটি ছিল ভিত্তিহীন। কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই রটা এই খবরে যারা বিভ্রান্ত ও হতাশ হয়েছিলেন, সনি আটের এই প্রচারণায় তাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। 

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

শেষ হচ্ছে না ‘গোপাল ভাঁড়’, আসছে নতুন পর্ব

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন চলছে, বন্ধ হয়ে যাচ্ছে আট থেকে আশির, সকলের পছন্দের বাংলা অ্যানিমেশন সিরিজ ‘গোপাল ভাঁড়’। টেলিভিশন সিরিজ আকারে নির্মাণ করা এই নতুন সংস্করণ কার্টুনপ্রেমীদের মাঝে তুমুল জনপ্রিয়তা তৈরি করে কৃষ্ণনগরের এই কাল্পনিক গল্প; প্রচার করা হতো ভারতীয় টেলিভিশন চ্যানেল ‘সনি আট’-এ।

কিন্তু ‘শেষ হয়ে যাচ্ছে গোপাল ভাঁড়’ এমন কথা ছড়িয়ে পড়লে ভেঙে পড়ে এর অসংখ্য ভক্ত। তবে এ খবর সত্য নয়; বরং আসছে আরও নতুন পর্ব, তা আবার বিশেষভাবে চলবে টানা ৬ ঘণ্টা।

শুক্রবার ‘গোপাল ভাঁড়’ নিয়ে একটি কৌশলী প্রোমোশনাল পোস্ট প্রকাশ করে ‘সনি আট’ কর্তৃপক্ষ। তারা জানিয়ে দিয়েছে, গোপাল ভাঁড়ের নতুন পর্ব নিয়ে আসছে তারা। চমক রেখে বেশ কয়েকটি ফটোকার্ড পোস্ট করে চ্যানেল কর্তৃপক্ষ লিখেছে, ‘হাসি, বুদ্ধি আর মশকরায় গোপাল ভার-এর নতুন পর্ব আসছে ১৫ই আগস্ট সকাল ১১টায় শুধু সনি আট-এ!’

প্রকাশ করা সেই বিশেষ পোস্টারেও হাসিখুশি ভঙ্গিতে দেখা গেছে সবাইকে হাসিয়ে আকুল করা গোপালকে। আবহতে রয়েছে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে তৈরি করা থিম। 

এরপর গোপাল ভাঁড়ের নতুন পর্বের একটা প্রোমশনাল ভিডিও প্রকাশ করে সনি আট আরও উল্লেখ করেছে, ‘স্বাধীনতা দিবসে স্বদেশ প্রেমে মজবে গোপাল… বুদ্ধির প্যাঁচে শত্রুকে করবে নাকাল…হাসির জোয়ারে ফুরফুরে হবে শনিবার সকাল, টানা ৬ ঘণ্টা।’

এর মাধ্যমে স্পষ্ট হয়ে গেল, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ‘গোপাল ভাঁড়’ সিরিজ বন্ধের খবরটি ছিল ভিত্তিহীন। কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই রটা এই খবরে যারা বিভ্রান্ত ও হতাশ হয়েছিলেন, সনি আটের এই প্রচারণায় তাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। 

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ