মুন টাইমস নিউজ

বিনোদন

ভাইরাল সেই অট্টহাসির যুবকের আসল পরিচয় কি জানেন

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬ | ফটো কার্ড
ভাইরাল সেই অট্টহাসির যুবকের আসল পরিচয় কি জানেন
সংগৃহীত

কানে হেডফোন, মুখে বাঁধভাঙা অট্টহাসি! সামাজিক যোগাযোগমাধ্যমে স্ক্রল করার অভ্যাস থাকলে কিংবা বন্ধুদের সঙ্গে মজার চ্যাটিংয়ে এমন স্টিকার দেখেননি, এমন মানুষ খুঁজে পাওয়া ভার। ইন্টারনেটের দুনিয়ায় জনপ্রিয়তার তুঙ্গে থাকা টিকটকার ‘খাবি লামে’র মতই এই যুবকের ক্লিপও যেন হাসির ভিডিও বা মিমের অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে।

কিন্তু কখনো ভেবে দেখেছেন কে এই যুবক? কীভাবেই বা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল তার এমন অট্টহাসি?

ইন্টারনেট কাঁপানো এই যুবকের নাম মুতাহার আনাস। তিনি একজন ভারতীয়-কানাডিয়ান কনটেন্ট ক্রিয়েটর, যিনি কানাডার অন্টারিওর টরেন্টোতে বসবাস করেন।

সোশ্যাল মিডিয়ায় তার জনপ্রিয়তা ঈর্ষণীয়; ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ১০ লাখের বেশি, আর ইউটিউবে তা প্রায় ৪০ লাখে গিয়ে ঠেকেছে। ‘সাম অর্ডিনারি গেমস’ নামের একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করেন মুতাহার, যেখানে মূলত গেম ও প্রযুক্তির রকমারি বিষয় নিয়ে ভিডিও তৈরি করা হয়।

আজ যে হাসি ছড়িয়ে পড়েছে বিশ্বময়, তার জন্ম হয়েছিল ২০১৬ সালে। সেসময় নিজের চ্যানেলে একটি লাইভ গেমিং স্ট্রিমিং চলাকালীন আচমকা এমন অদ্ভুত কায়দায় হেসে ওঠেন মুতাহার। তবে তাৎক্ষণিকভাবে বিষয়টি সেভাবে নজর কাড়েনি।

পরবর্তীতে অন্য এক ক্রিয়েটরের নজরে আসে দৃশ্যটি। তিনি পুরো ভিডিও থেকে শুধু অট্টহাসির ওই অংশটুকু কেটে আলাদা করে পোস্ট করেন। ব্যাস! এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি— হু হু করে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে মুতাহারের সেই হাসি।

বর্তমানে ছোট ভিডিও বা কমেডি কনটেন্টের প্রাণ হয়ে উঠেছে মুতাহারের এই ক্লিপটি। ক্রিয়েটরদের ভিডিও সম্পাদনা থেকে শুরু করে রিলস ও মিম বানাতে মুতাহারের সেই প্রতিক্রিয়াটি যেন এক অপরিহার্য অনুষঙ্গ।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

ভাইরাল সেই অট্টহাসির যুবকের আসল পরিচয় কি জানেন

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

কানে হেডফোন, মুখে বাঁধভাঙা অট্টহাসি! সামাজিক যোগাযোগমাধ্যমে স্ক্রল করার অভ্যাস থাকলে কিংবা বন্ধুদের সঙ্গে মজার চ্যাটিংয়ে এমন স্টিকার দেখেননি, এমন মানুষ খুঁজে পাওয়া ভার। ইন্টারনেটের দুনিয়ায় জনপ্রিয়তার তুঙ্গে থাকা টিকটকার ‘খাবি লামে’র মতই এই যুবকের ক্লিপও যেন হাসির ভিডিও বা মিমের অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে।

কিন্তু কখনো ভেবে দেখেছেন কে এই যুবক? কীভাবেই বা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল তার এমন অট্টহাসি?

ইন্টারনেট কাঁপানো এই যুবকের নাম মুতাহার আনাস। তিনি একজন ভারতীয়-কানাডিয়ান কনটেন্ট ক্রিয়েটর, যিনি কানাডার অন্টারিওর টরেন্টোতে বসবাস করেন।

সোশ্যাল মিডিয়ায় তার জনপ্রিয়তা ঈর্ষণীয়; ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ১০ লাখের বেশি, আর ইউটিউবে তা প্রায় ৪০ লাখে গিয়ে ঠেকেছে। ‘সাম অর্ডিনারি গেমস’ নামের একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করেন মুতাহার, যেখানে মূলত গেম ও প্রযুক্তির রকমারি বিষয় নিয়ে ভিডিও তৈরি করা হয়।

আজ যে হাসি ছড়িয়ে পড়েছে বিশ্বময়, তার জন্ম হয়েছিল ২০১৬ সালে। সেসময় নিজের চ্যানেলে একটি লাইভ গেমিং স্ট্রিমিং চলাকালীন আচমকা এমন অদ্ভুত কায়দায় হেসে ওঠেন মুতাহার। তবে তাৎক্ষণিকভাবে বিষয়টি সেভাবে নজর কাড়েনি।

পরবর্তীতে অন্য এক ক্রিয়েটরের নজরে আসে দৃশ্যটি। তিনি পুরো ভিডিও থেকে শুধু অট্টহাসির ওই অংশটুকু কেটে আলাদা করে পোস্ট করেন। ব্যাস! এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি— হু হু করে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে মুতাহারের সেই হাসি।

বর্তমানে ছোট ভিডিও বা কমেডি কনটেন্টের প্রাণ হয়ে উঠেছে মুতাহারের এই ক্লিপটি। ক্রিয়েটরদের ভিডিও সম্পাদনা থেকে শুরু করে রিলস ও মিম বানাতে মুতাহারের সেই প্রতিক্রিয়াটি যেন এক অপরিহার্য অনুষঙ্গ।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ