মুন টাইমস নিউজ

বিনোদন

ঘুমের মধ্যেই মারা গেলেন ২৭ বছর বয়সী অভিনেত্রী

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ | ফটো কার্ড
ঘুমের মধ্যেই মারা গেলেন ২৭ বছর বয়সী অভিনেত্রী

মাত্র ২৭ বছর বয়সে মারা গেলেন ভারতীয় অভিনেত্রী অনন্যা রাজ। শারীরিক ও মানসিক নানা অস্বস্তির সঙ্গে এক বছরের বেশি সময় ধরে লড়াইয়ের পর গত ১৫ জুলাই ঘুমের মধ্যেই শান্তিপূর্ণভাবে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পরিবার।

অনন্যা রাজের পরিবারের পক্ষ থেকে তার সামাজিক যোগাযোগমাধ্যমের হিসাবে দেওয়া এক বিবৃতিতে মৃত্যুর খবর জানানো হয়। সেখানে পরিবারের সদস্যরা জানান, এক বছরের বেশি সময় ধরে শারীরিক ও মানসিক অস্বস্তির মধ্য দিয়ে যাচ্ছিলেন অনন্যা। তবে সবকিছুর সঙ্গে সাহসের সঙ্গে লড়াই করে যাচ্ছিলেন তিনি।

পরিবারের পক্ষ থেকে অনন্যার আত্মার শান্তির জন্য প্রার্থনা করতে অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে এই কঠিন সময়ে ব্যক্তিগত গোপনীয়তা ও নিরিবিলি পরিবেশ বজায় রাখার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

মুম্বাইয়ে বেড়ে ওঠা অনন্যা রাজ হিন্দি ও আঞ্চলিক চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সংগীতচিত্রেও কাজ করেছেন। ২০১৬ সালে ‘সেভেন আওয়ার্স টু গো’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। এরপর ‘দ্য ফাইনাল এক্সিট’ ও ‘ঘোস্ট’ সিনেমায় অভিনয় করেন তিনি।

অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সংগীতচিত্রেও কাজ করে পরিচিতি পেয়েছিলেন অনন্যা। দেশের শীর্ষস্থানীয় কয়েকটি সংগীত প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সংগীতচিত্রেও দেখা গেছে তাকে।

স্বল্প বয়সেই অনন্যার এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার, সহকর্মী ও অনুরাগীদের মধ্যে।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ঘুমের মধ্যেই মারা গেলেন ২৭ বছর বয়সী অভিনেত্রী

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

মাত্র ২৭ বছর বয়সে মারা গেলেন ভারতীয় অভিনেত্রী অনন্যা রাজ। শারীরিক ও মানসিক নানা অস্বস্তির সঙ্গে এক বছরের বেশি সময় ধরে লড়াইয়ের পর গত ১৫ জুলাই ঘুমের মধ্যেই শান্তিপূর্ণভাবে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পরিবার।

অনন্যা রাজের পরিবারের পক্ষ থেকে তার সামাজিক যোগাযোগমাধ্যমের হিসাবে দেওয়া এক বিবৃতিতে মৃত্যুর খবর জানানো হয়। সেখানে পরিবারের সদস্যরা জানান, এক বছরের বেশি সময় ধরে শারীরিক ও মানসিক অস্বস্তির মধ্য দিয়ে যাচ্ছিলেন অনন্যা। তবে সবকিছুর সঙ্গে সাহসের সঙ্গে লড়াই করে যাচ্ছিলেন তিনি।

পরিবারের পক্ষ থেকে অনন্যার আত্মার শান্তির জন্য প্রার্থনা করতে অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে এই কঠিন সময়ে ব্যক্তিগত গোপনীয়তা ও নিরিবিলি পরিবেশ বজায় রাখার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

মুম্বাইয়ে বেড়ে ওঠা অনন্যা রাজ হিন্দি ও আঞ্চলিক চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সংগীতচিত্রেও কাজ করেছেন। ২০১৬ সালে ‘সেভেন আওয়ার্স টু গো’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। এরপর ‘দ্য ফাইনাল এক্সিট’ ও ‘ঘোস্ট’ সিনেমায় অভিনয় করেন তিনি।

অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সংগীতচিত্রেও কাজ করে পরিচিতি পেয়েছিলেন অনন্যা। দেশের শীর্ষস্থানীয় কয়েকটি সংগীত প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সংগীতচিত্রেও দেখা গেছে তাকে।

স্বল্প বয়সেই অনন্যার এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার, সহকর্মী ও অনুরাগীদের মধ্যে।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ