মানুষ মারা যাওয়ার আগে এমন কিছু স্বপ্ন দেখেন যেগুলো শুনে নার্স এবং চিকিৎসকরা প্রায় সময় বুঝতে পারেন এই রোগী হয়ত মারা যাবেন। মৃত্যুর আগে রোগীরা কি ধরনের স্বপ্ন দেখেন সেটি নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে জানিয়েছেন চিকিৎসক ক্রিস কের। তিনি বলেছেন, নার্সিং স্টাফরা জানতে পারেন কখন তাদের রোগীদের মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে।
চিকিৎসক কেরের অভিজ্ঞতা অনুযায়ী, মৃত্যুর আগে রোগীদের স্বপ্নে প্রায়ই মৃত আত্মীয়স্বজন, বন্ধু কিংবা প্রিয়জনদের দেখা যায়। এসব স্বপ্নে হারিয়ে যাওয়া প্রিয় মানুষের সঙ্গে পুনর্মিলন, ক্ষমা ও একসঙ্গে থাকার মতো বিষয় উঠে আসে। এতে অনেক রোগী মানসিক শান্তি পান।
২০১৪ সালে পরিচালিত এক গবেষণায় কের দেখতে পান, মৃত্যুর আগে ১০ জন রোগীর মধ্যে প্রায় ৯ জন অন্তত একবার এরনের স্বপ্ন দেখেছেন। তিনি জানান, এমন স্বপ্নের পর অনেক রোগী তুলনামূলক শান্ত হয়ে মৃত্যুর জন্য প্রস্তুত হন।
কের আরও বলেন, মৃত্যুর আগে কিছু রোগীর আচরণে অদ্ভুত পরিবর্তন দেখা যায়। স্ট্রোক, টিউমার বা স্মৃতিভ্রমে আক্রান্ত ব্যক্তিরাও কখনো কখনো মৃত্যুর আগে হঠাৎ স্বাভাবিকভাবে কথা বলতে শুরু করেন, পুরোনো স্মৃতি মনে করতে পারেন এবং স্বজনদের সঙ্গে স্বাভাবিক আচরণ করেন।
চিকিৎসক কেরের মতে, জীবনের শেষ সময়ে এসব অভিজ্ঞতা রোগীদের মানসিক স্বস্তি দিতে পারে এবং মৃত্যুকে শান্তভাবে গ্রহণে সহায়তা করতে পারে।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

শনিবার, ০৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন