মুন টাইমস নিউজ

সারাদেশ

সাভার স্ট্যান্ডে জ্যামে আটকা, ব্যস্ত সড়কেই নবজাতকের জন্ম দিলেন গার্মেন্টসকর্মী

সাভারঃ সাভারের ফুটপাত বেদখল, উল্টোপথে যানবাহনের বিশৃঙ্খলা আর তীব্র যানজট বাসস্ট্যান্ডের এক পরিচিত রূপ। এমন করুণ পরিস্থিতিতে হাসপাতালে যাওয়ার পথে যানজটে আটকে সড়কেই সন্তান প্রসব করেছেন মোসা. রাজিয়া খাতুন নামে এক নারী।

গত ২ আগস্ট (রোববার) সন্ধ্যায় সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় ঘটে এই ঘটনা। প্রসবের পর দিশেহারা হয়ে ওই নারীর স্বামী দৌড়ে পাশের একটি বেসরকারি হাসপাতালে যান। সেখান থেকে হাসপাতালের কর্মীরা স্ট্রেচার নিয়ে ছুটে এসে সড়ক থেকে মা ও নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসকরা দ্রুত ওই নারীর প্লাসেন্টা অপসারণ করে তার জীবন রক্ষা করেন।

ভুক্তভোগী রাজিয়া খাতুন (৩২) তার স্বামী পোশাককর্মী মো. আমীর হামজার সঙ্গে সাভারের ভাটপাড়ায় বাস করেন। 

আমীর হামজা জানান, তার স্ত্রীর প্রসবের নির্ধারিত তারিখ ছিল আরও দুই মাস পর। হঠাৎ প্রসববেদনা উঠলে তারা হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন, কিন্তু যানজটের কারণে গন্তব্যে পৌঁছানো সম্ভব হয়নি। শিশুটি প্রিম্যাচিউর হওয়ায় তাকে বর্তমানে এনআইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

যন্ত্রণা ও আতঙ্কের সেই মুহূর্তের স্মৃতিচারণ করে রাজিয়া খাতুন বলেন, ‘প্রসববেদনা ওঠার পর হাসপাতালে আসার পথে আমরা তীব্র যানজটে আটকে পড়ি। একপর্যায়ে প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করতে করতে রাস্তাতেই আমার জ্ঞান হারিয়ে যায়। এরপর আর আমার কিছু মনে নেই।’

হাসপাতালটির ব্যবস্থাপক মো. আসিফ হামজা ঘটনার বিবরণ দিয়ে বলেন, ‘নবজাতকসহ ওই নারীকে সড়ক থেকে উদ্ধার করে দ্রুত আমাদের হাসপাতালে এনে চিকিৎসার ব্যবস্থা করা হয়। এখানে আনার সময়ও মা ও শিশুর প্লাসেন্টা যুক্ত ছিল। আমাদের দায়িত্বরত চিকিৎসকরা দ্রুত তা অপসারণ করেন। বর্তমানে মা ও সন্তান উভয়ের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, তবে শিশুটি নির্ধারিত সময়ের আগেই জন্মানোয় তাকে এনআইসিইউতে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

সাভার স্ট্যান্ডে জ্যামে আটকা, ব্যস্ত সড়কেই নবজাতকের জন্ম দিলেন গার্মেন্টসকর্মী

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সাভারঃ সাভারের ফুটপাত বেদখল, উল্টোপথে যানবাহনের বিশৃঙ্খলা আর তীব্র যানজট বাসস্ট্যান্ডের এক পরিচিত রূপ। এমন করুণ পরিস্থিতিতে হাসপাতালে যাওয়ার পথে যানজটে আটকে সড়কেই সন্তান প্রসব করেছেন মোসা. রাজিয়া খাতুন নামে এক নারী।

গত ২ আগস্ট (রোববার) সন্ধ্যায় সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় ঘটে এই ঘটনা। প্রসবের পর দিশেহারা হয়ে ওই নারীর স্বামী দৌড়ে পাশের একটি বেসরকারি হাসপাতালে যান। সেখান থেকে হাসপাতালের কর্মীরা স্ট্রেচার নিয়ে ছুটে এসে সড়ক থেকে মা ও নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসকরা দ্রুত ওই নারীর প্লাসেন্টা অপসারণ করে তার জীবন রক্ষা করেন।

ভুক্তভোগী রাজিয়া খাতুন (৩২) তার স্বামী পোশাককর্মী মো. আমীর হামজার সঙ্গে সাভারের ভাটপাড়ায় বাস করেন। 

আমীর হামজা জানান, তার স্ত্রীর প্রসবের নির্ধারিত তারিখ ছিল আরও দুই মাস পর। হঠাৎ প্রসববেদনা উঠলে তারা হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন, কিন্তু যানজটের কারণে গন্তব্যে পৌঁছানো সম্ভব হয়নি। শিশুটি প্রিম্যাচিউর হওয়ায় তাকে বর্তমানে এনআইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

যন্ত্রণা ও আতঙ্কের সেই মুহূর্তের স্মৃতিচারণ করে রাজিয়া খাতুন বলেন, ‘প্রসববেদনা ওঠার পর হাসপাতালে আসার পথে আমরা তীব্র যানজটে আটকে পড়ি। একপর্যায়ে প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করতে করতে রাস্তাতেই আমার জ্ঞান হারিয়ে যায়। এরপর আর আমার কিছু মনে নেই।’

হাসপাতালটির ব্যবস্থাপক মো. আসিফ হামজা ঘটনার বিবরণ দিয়ে বলেন, ‘নবজাতকসহ ওই নারীকে সড়ক থেকে উদ্ধার করে দ্রুত আমাদের হাসপাতালে এনে চিকিৎসার ব্যবস্থা করা হয়। এখানে আনার সময়ও মা ও শিশুর প্লাসেন্টা যুক্ত ছিল। আমাদের দায়িত্বরত চিকিৎসকরা দ্রুত তা অপসারণ করেন। বর্তমানে মা ও সন্তান উভয়ের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, তবে শিশুটি নির্ধারিত সময়ের আগেই জন্মানোয় তাকে এনআইসিইউতে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ