মুন টাইমস নিউজ

সারাদেশ

আশুলিয়া থমথমে ১৩ পোশাক কারখানা বন্ধ

আশুলিয়া থমথমে ১৩ পোশাক কারখানা বন্ধ
আশুলিয়া থমথমে ১৩ পোশাক কারখানা বন্ধ

সাভারঃ আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের জেরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিভিন্ন কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে এবং বেশ কিছু কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে। 

শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকেই আশুলিয়ার কাঠগড়া বাজার ও নয়াপাড়া এলাকার বিভিন্ন পোশাক কারখানায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

সকাল ১১ টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় শ্রমিক ও পুলিশ মুখোমুখি অবস্থানে রয়েছে।

জানা যায়, সকাল ৮টার পর থেকে শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। এ সময় কন্টিনেন্টাল, এআর জিন্স ও সিডব্লিউএসহ বেশকিছু কারখানায় ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালান শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ ও এআর জিন্সের পক্ষ থেকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত ১৩টি কারখানা বন্ধের খবর পাওয়া গেছে।

কারখানাগুলোর দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া জানান, 

এ পর্যন্ত ১৩ টি পোশাক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সময়ের সাথে এর সংখ্যা বাড়তে পারে বলেও জানা তিনি। বর্তমানে শিল্পাঞ্চলজুড়ে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

রোববার, ০১ নভেম্বর ২০২৬


আশুলিয়া থমথমে ১৩ পোশাক কারখানা বন্ধ

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

সাভারঃ আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের জেরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিভিন্ন কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে এবং বেশ কিছু কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে। 


শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকেই আশুলিয়ার কাঠগড়া বাজার ও নয়াপাড়া এলাকার বিভিন্ন পোশাক কারখানায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। 


সকাল ১১ টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় শ্রমিক ও পুলিশ মুখোমুখি অবস্থানে রয়েছে।


জানা যায়, সকাল ৮টার পর থেকে শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। এ সময় কন্টিনেন্টাল, এআর জিন্স ও সিডব্লিউএসহ বেশকিছু কারখানায় ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালান শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ ও এআর জিন্সের পক্ষ থেকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত ১৩টি কারখানা বন্ধের খবর পাওয়া গেছে।

কারখানাগুলোর দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি।


শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া জানান, 

এ পর্যন্ত ১৩ টি পোশাক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সময়ের সাথে এর সংখ্যা বাড়তে পারে বলেও জানা তিনি। বর্তমানে শিল্পাঞ্চলজুড়ে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।


মুন টাইমস নিউজ

সম্পাদক: তাবিবুর রহমান তালুকদার
প্রকাশক: জিন্নাহ ফারুক
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ