পাবনা সদর উপজেলায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতি বিলে এ দুর্ঘটনা ঘটে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।
মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু বলেন, বিকেলে পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতি বিলে কয়েকজন যুবক মাছ ধরতে গিয়েছিলেন। বিকেল ৫টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা পলিথিনের তৈরি একটি ছোট ঘরে আশ্রয় নেন। এ সময় সেখানে আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই ছয়জন মারা যান। এছাড়া আরও কয়েকজন আহত হন। নিহতরা সবাই কিশোর ও তরুণ হলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
ইউপি চেয়ারম্যান আরও বলেন, বজ্রাঘাতে আহত তিনজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬
পাবনা সদর উপজেলায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতি বিলে এ দুর্ঘটনা ঘটে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।
মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু বলেন, বিকেলে পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতি বিলে কয়েকজন যুবক মাছ ধরতে গিয়েছিলেন। বিকেল ৫টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা পলিথিনের তৈরি একটি ছোট ঘরে আশ্রয় নেন। এ সময় সেখানে আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই ছয়জন মারা যান। এছাড়া আরও কয়েকজন আহত হন। নিহতরা সবাই কিশোর ও তরুণ হলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
ইউপি চেয়ারম্যান আরও বলেন, বজ্রাঘাতে আহত তিনজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন