মুন টাইমস নিউজ

সারাদেশ

ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, বিক্ষোভে পোশাকশ্রমিকরা

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ | ফটো কার্ড
ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, বিক্ষোভে পোশাকশ্রমিকরা

গাজীপুরে বেতন-ভাতা বাড়ানোর দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে শিল্পাঞ্চলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

আজ রোববার (১ নভেম্বর) সকালে কর্মস্থলে যোগ না দিয়ে কোনাবাড়ি, সফিপুর ও চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় সড়কে অবস্থান নেন তারা।

শ্রমিকদের অভিযোগ, বর্তমান বেতন-ভাতায় তাদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। এ কারণে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে সকালে কারখানায় কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। পরে আন্দোলনকারীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।

এর আগে শনিবার (৩১ অক্টোবর) একই দাবিতে চন্দ্রা এলাকায় মহাসড়ক অবরোধ করেন ইন্টারস্টপ কারখানার শ্রমিকরা। ওই সময় ৩০ হাজার টাকা বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তাদের আন্দোলনে আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরাও অংশ নেন।

শ্রমিকদের এই আন্দোলন টানা দ্বিতীয় দিনে গড়িয়েছে। কোনাবাড়ি থেকে কালিয়াকৈর পর্যন্ত বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ ছড়িয়ে পড়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ বাড়ছে।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

রোববার, ০১ নভেম্বর ২০২৬


ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, বিক্ষোভে পোশাকশ্রমিকরা

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

গাজীপুরে বেতন-ভাতা বাড়ানোর দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে শিল্পাঞ্চলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

আজ রোববার (১ নভেম্বর) সকালে কর্মস্থলে যোগ না দিয়ে কোনাবাড়ি, সফিপুর ও চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় সড়কে অবস্থান নেন তারা।

শ্রমিকদের অভিযোগ, বর্তমান বেতন-ভাতায় তাদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। এ কারণে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে সকালে কারখানায় কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। পরে আন্দোলনকারীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।

এর আগে শনিবার (৩১ অক্টোবর) একই দাবিতে চন্দ্রা এলাকায় মহাসড়ক অবরোধ করেন ইন্টারস্টপ কারখানার শ্রমিকরা। ওই সময় ৩০ হাজার টাকা বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তাদের আন্দোলনে আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরাও অংশ নেন।

শ্রমিকদের এই আন্দোলন টানা দ্বিতীয় দিনে গড়িয়েছে। কোনাবাড়ি থেকে কালিয়াকৈর পর্যন্ত বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ ছড়িয়ে পড়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ বাড়ছে।


মুন টাইমস নিউজ

সম্পাদক: তাবিবুর রহমান তালুকদার
প্রকাশক: জিন্নাহ ফারুক
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ