মুন টাইমস নিউজ

সারাদেশ

সাভারে ২০০ পিস ইয়াবাসহ পেশাদার নারী মাদক কারবারি গ্রেপ্তার

সাভারঃ সাভারে বিশেষ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছা. খাদিজা (৩৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, গ্রেপ্তার খাদিজা একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে আগেও একটি মাদক মামলা রয়েছে। 

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম। 

ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় সাভার-আশুলিয়াসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার (৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে সাভার মডেল থানাধীন জামসিং এলাকায় অভিযান চালায় ডিবি।

অভিযানে ডিবি উত্তর এর অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মো. শাহাদাৎ হোসেনসহ পুলিশের একটি চৌকস দল অংশ নেয়। এ সময় উত্তর জামসিং এলাকার মামুনের বাড়ি থেকে খাদিজাকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের তথ্যমতে, উদ্ধার করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৬০ হাজার টাকা। গ্রেপ্তার খাদিজা যশোরের শার্শা থানার রাড়ী পুকুরিয়া এলাকার খলিল সরদারের মেয়ে। তিনি বর্তমানে সাভারের উত্তর জামসিং এলাকায় বসবাস করছিলেন।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে ঢাকা জেলা পুলিশের অভিযান নিয়মিত ও কঠোরভাবে চলমান রয়েছে। মাদক ব্যবসায়ী ও এর সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। মাদকের উৎস ও সরবরাহের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি পেশাদার মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার খাদিজার বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাভার মডেল থানায় মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

সাভারে ২০০ পিস ইয়াবাসহ পেশাদার নারী মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সাভারঃ সাভারে বিশেষ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছা. খাদিজা (৩৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, গ্রেপ্তার খাদিজা একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে আগেও একটি মাদক মামলা রয়েছে। 

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম। 

ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় সাভার-আশুলিয়াসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার (৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে সাভার মডেল থানাধীন জামসিং এলাকায় অভিযান চালায় ডিবি।

অভিযানে ডিবি উত্তর এর অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মো. শাহাদাৎ হোসেনসহ পুলিশের একটি চৌকস দল অংশ নেয়। এ সময় উত্তর জামসিং এলাকার মামুনের বাড়ি থেকে খাদিজাকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের তথ্যমতে, উদ্ধার করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৬০ হাজার টাকা। গ্রেপ্তার খাদিজা যশোরের শার্শা থানার রাড়ী পুকুরিয়া এলাকার খলিল সরদারের মেয়ে। তিনি বর্তমানে সাভারের উত্তর জামসিং এলাকায় বসবাস করছিলেন।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে ঢাকা জেলা পুলিশের অভিযান নিয়মিত ও কঠোরভাবে চলমান রয়েছে। মাদক ব্যবসায়ী ও এর সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। মাদকের উৎস ও সরবরাহের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি পেশাদার মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার খাদিজার বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাভার মডেল থানায় মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ