সাভারঃ সাভারে হেমায়েতপুর এলাকায় র্যাবের পরিচয় দিয়ে এক ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মচারীকে মারধর করে ২৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে দুই দিনেও আসামি গ্রেফতার বা টাকা উদ্ধার করতে পারেনি থানা পুলিশ।
গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় এ ঘটনা ঘটে।
সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, ছিনতাই হওয়া টাকা উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে আইনগত সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঘটনার পর ভুক্তভোগী রেজাউল করিম অজ্ঞাত চারজনকে আসামি করে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই দিন সকালে হেমায়েতপুর এলাকার আইএফআইসি ব্যাংক থেকে ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাজে ২৬ লাখ টাকা উত্তোলন করেন আর কে এন্টারপ্রাইজের কর্মচারী ইসরাফিল হক। পরে টাকার ব্যাগ নিয়ে তিনি হেমায়েতপুরে সাভারমুখী সড়কের এক পাশ থেকে অন্যপাশে যাওয়ার সময় একটি প্রাইভেটকারে থাকা অজ্ঞাত চার ব্যক্তি তার পথরোধ করে।
অভিযোগ রয়েছে, ওই ব্যক্তিরা নিজেদের র্যাব সদস্য পরিচয় দেন। একপর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে ইসরাফিল হককে দিনদুপুরে মারধর করে আহত করার পর তার কাছে থাকা ২৬ লাখ টাকার ব্যাগটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ঘটনার পর বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে ভুক্তভোগী প্রতিষ্ঠানের পক্ষ থেকে রেজাউল করিম অজ্ঞাত চারজনকে আসামি করে সাভার মডেল থানায় মামলা করেন।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন