ষসাভারঃ সাভারের আমিনবাজারে পুলিশের এসবির উপপরিদর্শক আলতাব হোসেনকে নৃশংসভাবে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আমিনবাজারকে মাদক মুক্ত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার বাসস্ট্যান্ডের কয়েক শতাধিক মুসল্লি পুলিশের উপপরিদর্শককে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসি ও মাদকমুক্ত সমাজের দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শনসহ বিক্ষোভ করেন।
এসময় বিক্ষোভ ও মানববন্ধনে বক্তারা বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা সবাই মাদকাসক্ত ছিল। তাদের পরিবারের সদস্যরা আমিনবাজারে মাদক কারবারির সাথে জড়িত।
এসময় বক্তারা ক্ষোভ নিয়ে আরও বলেন, আমিনবাজারের বিভিন্ন পয়েন্টে দীর্ঘদিন ধরে চলা বেপরোয়া মাদকের কারবার এলাকার শান্তি-শৃঙ্খলা ধ্বংস করছে। আমিনবাজারে মহিলা মাদক কারবারিরা মাদকের সাম্রাজ্য বিস্তার করেছে। কিন্তু মাদক কারবারিরা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে টাকা দিয়ে দিনের পর দিন এ কারবারি পরিচালনা করে আসছে। এলাকায় কিছু মাদক সেবনকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মাদক বিক্রেতাদের মধ্যস্থতা করে দিচ্ছে। এ সময় অবিলম্বে পুলিশ হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি এবং আমিনবাজার মাদকমুক্ত করার জন্য প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান জানায়।
স্থানীয় ইমন মাহমুদ মান্না বলেন, দীর্ঘদিন ধরে আমিনবাজারে মাদক কারবারিদের অভয়ারণ্য তৈরি হয়েছে। অনেক মাদক কারবারি প্রকাশ্যে মাদক বেচাকেনা করছে। কিন্তু প্রশাসন সব জানা সত্ত্বেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি ।
মানববন্ধনে উপস্থিত আমিনবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন ফালান বলেন, পুলিশ হত্যার সঙ্গে জড়িত যারা রয়েছে তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক। বিচার করে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তিনি।
এ সময় মানববন্ধন ও বিক্ষোভ কয়েক শতাধিক স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন