মুন টাইমস নিউজ

সারাদেশ

সাভারে নেশাকে কেন্দ্র করে বাবাকে হত্যার অভিযোগ

সাভারে নেশাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে দুধ বিক্রেতা বাবাকে হত্যার অভিযোগ উঠেছে তার ১৫ বছর বয়সী ছেলের বিরুদ্ধে।

সোমবার (২৭ জুলাই) ভোর রাতে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া ছাকিপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত কিশোরকে আটক করেছে পুলিশ।

নিহত মহিন মিয়া (৩৮) পেশায় দুধ বিক্রেতা ছিলেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, ভোর রাতে নেশা করা নিয়ে বাবা ও ছেলের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে ছেলে জিসান ক্ষিপ্ত হয়ে বাবাকে এলোপাতাড়ি মারধর করে। মারধরের পাশাপাশি অণ্ডকোষে চাপ দিলে গুরুতর আহত হন মহিন মিয়া। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। একই সঙ্গে অভিযুক্ত কিশোরকে আটক করা হয়েছে।

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি (তদন্ত) নূর মোহাম্মদ জানান, প্রাথমিকভাবে এটি পারিবারিক বিরোধের জেরে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আটক কিশোরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, একই দিনে সাভারের অন্য একটি এলাকা থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পৃথক এ ঘটনাটিও তদন্তাধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

সোমবার, ২৭ জুলাই ২০২৬

সাভারে নেশাকে কেন্দ্র করে বাবাকে হত্যার অভিযোগ

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সাভারে নেশাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে দুধ বিক্রেতা বাবাকে হত্যার অভিযোগ উঠেছে তার ১৫ বছর বয়সী ছেলের বিরুদ্ধে।

সোমবার (২৭ জুলাই) ভোর রাতে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া ছাকিপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত কিশোরকে আটক করেছে পুলিশ।

নিহত মহিন মিয়া (৩৮) পেশায় দুধ বিক্রেতা ছিলেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, ভোর রাতে নেশা করা নিয়ে বাবা ও ছেলের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে ছেলে জিসান ক্ষিপ্ত হয়ে বাবাকে এলোপাতাড়ি মারধর করে। মারধরের পাশাপাশি অণ্ডকোষে চাপ দিলে গুরুতর আহত হন মহিন মিয়া। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। একই সঙ্গে অভিযুক্ত কিশোরকে আটক করা হয়েছে।

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি (তদন্ত) নূর মোহাম্মদ জানান, প্রাথমিকভাবে এটি পারিবারিক বিরোধের জেরে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আটক কিশোরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, একই দিনে সাভারের অন্য একটি এলাকা থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পৃথক এ ঘটনাটিও তদন্তাধীন রয়েছে।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ