সাভারঃ আশুলিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন থানা কমিটি গঠন করা হয়েছে। এতে আশুলিয়ার গোরাট এলাকার মন্ডল বাড়ির কৃতী সন্তান হাজী মো. মঞ্জুরুল ইসলাম মন্ডলকে দলটির আশুলিয়া থানা কমিটির আহ্বায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
নতুন এই দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত আহ্বায়ক হাজী মো. মঞ্জুরুল ইসলাম মন্ডল জানান, দলের শীর্ষ নেতৃত্ব তার ওপর যে আস্থা রেখেছেন, তিনি সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে তা পালনের চেষ্টা করবেন। আশুলিয়া এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল এবং দলকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করতে তিনি সর্বাত্মকভাবে কাজ করে যাবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।
এদিকে, মঞ্জুরুল ইসলাম মন্ডল এনসিপির আশুলিয়া থানা কমিটির আহ্বায়ক নির্বাচিত হওয়ায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। দায়িত্ব পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, শুভাকাঙ্ক্ষী এবং দলের নেতাকর্মীরা। নতুন এই নেতৃত্বের হাত ধরে আশুলিয়ায় দলটির সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে বলে আশাবাদ ব্যক্ত করছেন স্থানীয়রা।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

সোমবার, ১৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন