সাভারঃ সাভার ও আশুলিয়ায় সাম্প্রতিক সময়ে নারীকে ব্যবহার করে মাদক পরিবহন ও বিক্রির প্রবণতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ অভিযান চালিয়ে দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৪ আগস্ট) দিবাগত রাত ১টা ১০ মিনিটে সাভার মডেল থানার ভরারী দক্ষিণপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।
আটককৃতরা হলেন, ফাতেমা বেগম (৪৫) ও আসমা আক্তার (২৪) নামে দুই নারীকে গ্রেপ্তার করা হয়। তারা উভয়েই ভরারী দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সাংবাদ এর বিস্তৃতি অভিযান পরিচালনা করে তাদের কাছ থেকে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪ বোতল ফেনসিডিল এবং মাদক বিক্রির নগদ ৯ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা ট্যাপেন্টাডলের আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা এবং চার বোতল ফেনসিডিলের মূল্য প্রায় ১২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম জানান, মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তি নারী হোক বা পুরুষ- কাউকেই ছাড় দেওয়া হবে না। শিল্পাঞ্চলে মাদক নির্মূলে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, আটক দুই নারীর বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন