সকাল থেকে তাঁতের খটখট শব্দে মুখর থাকার কথা কর্মচাঞ্চল্যপূর্ণ এই জনপদের। কিন্তু বিদ্যুৎ না থাকায় অনেক তাঁতই পড়ে আছে অচল। কখনো ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকছে না, আবার বিদ্যুৎ এলেও ভোল্টেজ ওঠানামার কারণে স্বাভাবিকভাবে চালানো যাচ্ছে না তাঁত।
দেশের অন্যতম তাঁতশিল্পসমৃদ্ধ জনপদ সিরাজগঞ্জের উল্লাপাড়া। উপজেলায় ছোট-বড় মিলিয়ে তাঁত কারখানা রয়েছে ৫ হাজার ৬৬৫টি। আর এসব তাঁতে কাজ করে জীবিকা নির্বাহ করেন ২৫ হাজারের বেশি তাঁতি। বিদ্যুৎ সংকটে এখানকার তাঁতিদের উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি একদিকে বাড়ছে লোকসান, আর অন্যদিকে কমছে আয়।
শুধু তাঁতি নয়, এই শিল্পের সঙ্গে জড়িত শ্রমিক, ব্যবসায়ীসহ হাজারো মানুষ। বিদ্যুৎ সংকটে উৎপাদন কমে যাওয়ায় এর প্রভাব পড়ছে পুরো শিল্পে। তাঁত বন্ধ থাকলেও শ্রমিকের মজুরি, কারখানার ভাড়া, সুতা ও অন্যান্য কাঁচামালের খরচ ঠিকই বহন করতে হচ্ছে মালিকদের। ফলে বাড়ছে উৎপাদন খরচ, কমছে লাভের পরিমাণ।
তাঁতশিল্পকে টিকিয়ে রাখতে দ্রুত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি তাঁতি ও ব্যবসায়ীদের। তাদের আশঙ্কা, বিদ্যুৎ সংকটের সমাধান না হলে উৎপাদন কমার পাশাপাশি এই শিল্পের সঙ্গে জড়িত হাজারো মানুষের জীবিকাতেও পড়তে পারে বড় ধরনের প্রভাব।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন