চট্টগ্রামের সাতকানিয়ায় কক্সবাজারগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে দুজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ২৫ জন।
আজ শনিবার (৭ নভেম্বর) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার আধাঁর মার দরগা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন–কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষিকা সোহানা আফরোজ (৫০) ও সাখাওয়াত (৫৫)।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকরা আনন্দ ভ্রমণে কক্সবাজার যাচ্ছিলেন। এ উদ্দেশ্যে তারা বাসযোগে যাত্রা শুরু করেন। পথে সাতকানিয়ার আধাঁর মার দরগা এলাকায় পৌঁছালে দ্রুতগতিতে চলতে থাকা বাসটি চালকের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দুর্ঘটনার কবলে পড়ে। এতে বাসের ভেতরে থাকা যাত্রীরা ছিটকে পড়েন এবং অনেকে গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা-পুলিশের এসআই রুহুল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। এ সময় পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পাশাপাশি দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশের হেফাজতে নেন।
এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছুসময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আফসার দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন