সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। পূজামণ্ডপগুলোতে চলছে সাজসজ্জার কাজ। আর মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গার প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা।
উল্লাপাড়ার বিভিন্ন এলাকার প্রতিমা তৈরির কারখানায় গিয়ে দেখা যায়, বাঁশ,কাঠ, খড়, মাটি , সুতলি ও অন্যান্য উপকরণ দিয়ে প্রতিমার কাঠামো তৈরির কাজ প্রায় শেষের দিকে। এরপর মাটির প্রলেপ, রং ও সাজসজ্জার কাজ করা হবে। পূজার সময় ঘনিয়ে আসায় দিন রাত পরিশ্রম করছেন কারিগররা।
ঘোষগাতী গ্রামের কারিগর নিখিল চন্দ্র পাল বলেন , প্রতিমা তৈরির বিভিন্ন কাঁচামাল ও মাটির দাম বেড়েছে। একই সঙ্গে শ্রমিকের মজুরি ও অন্যান্য খরচও আগের তুলনায় বেড়েছে। ফলে প্রতিমা তৈরিতে ব্যয় বাড়লেও সে তুলনায় পারিশ্রমিক ১ থেকে ২ হাজার বাড়লেও তেমন লাভ হবে না । এতে গত বছরের তুলনায় এবার লাভ কম হওয়ার আশঙ্কা করছেন তারা।
আরেকজন প্রতিমা কারিগর বলেন, দুর্গাপূজার আগে প্রতিমা তৈরির কাজ শেষ করতে এখন দম ফেলার সময় নেই। কাঁচামাল, মাটি ও শ্রমিকের খরচ বেড়ে যাওয়ায় এবার আগের মতো লাভ থাকবে না। তারপরও বংশপরম্পরায় চলে আসা এই কাজের প্রতি আমাদের ভালোবাসা রয়েছে।
উল্লাপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি সুজিত ঘোষ জানান, এ বছর উপজেলার বিভিন্ন এলাকায় মোট ৯৭টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হবে। তবে দুই একটি জায়গায় নাও হতে পারে। পূজা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিনি বলেন, প্রতিটি মণ্ডপে পূজার প্রস্তুতি চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আশা করছি, এবারও শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
এদিকে দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা তৈরির পাশাপাশি পূজামণ্ডপগুলোতে চলছে আলোকসজ্জা, প্যান্ডেল নির্মাণ ও সাজসজ্জার প্রস্তুতি। উৎসব ঘিরে উল্লাপাড়ার হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে ইতোমধ্যে দেখা দিয়েছে উৎসবের আমেজ।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন