মুন টাইমস নিউজ

ফিচার

এক ঘণ্টা চুলকিয়ে দিতে ৫ হাজার টাকা, মাসে আয় ১৮ লাখ!

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ফটো কার্ড
এক ঘণ্টা চুলকিয়ে দিতে ৫ হাজার টাকা, মাসে আয় ১৮ লাখ!

চুলকানি দূর করতে হাত দিয়ে চুলকানো তো স্বাভাবিক। কিন্তু সেই চুলকিয়ে দেওয়াকেই পেশা বানিয়ে মাসে লাখ লাখ টাকা আয় করছেন চীনের ৩২ বছর বয়সী ঝাং শিয়াওছিয়াও। শেনঝেনে তার দুই দোকানে গ্রাহকদের শরীরের বিভিন্ন অংশ বিশেষভাবে তৈরি সূচালো নখ দিয়ে হালকা হাতে চুলকিয়ে দেওয়া হয়।

এই সেবার জন্য ঘণ্টায় ৩০০ ইউয়ান বা প্রায় ৫ হাজার টাকা নেন ঝাং। তার দাবি, চুলকিয়ে দেওয়ার এই অভিনব সেবা মানুষের মানসিক চাপ কমাতে এবং ঘুমের মান ভালো করতে সহায়তা করে। বর্তমানে দুই দোকান মিলিয়ে তার মাসিক আয় প্রায় এক লাখ ইউয়ান, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৮ লাখ ৫০ হাজার টাকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও দেখে এই ব্যবসার ধারণা পান ঝাং। ছোটবেলায় বাবার কাছ থেকে পিঠ চুলকিয়ে নেওয়ার স্মৃতিও তাকে অনুপ্রাণিত করে। এরপর নিজেই গবেষণা করে এই সেবা চালু করেন।

এর আগে একাধিক চাকরি ও ব্যবসায় ব্যর্থ হলেও এবার সফল হয়েছেন ঝাং। বর্তমানে তার লক্ষ্য পুরো চীনে ১০০টি শাখা চালু করা এবং ‘চুলকিয়ে দেওয়া’কে একটি পরিচিত ও স্বীকৃত পেশা হিসেবে প্রতিষ্ঠা করা।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

এক ঘণ্টা চুলকিয়ে দিতে ৫ হাজার টাকা, মাসে আয় ১৮ লাখ!

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চুলকানি দূর করতে হাত দিয়ে চুলকানো তো স্বাভাবিক। কিন্তু সেই চুলকিয়ে দেওয়াকেই পেশা বানিয়ে মাসে লাখ লাখ টাকা আয় করছেন চীনের ৩২ বছর বয়সী ঝাং শিয়াওছিয়াও। শেনঝেনে তার দুই দোকানে গ্রাহকদের শরীরের বিভিন্ন অংশ বিশেষভাবে তৈরি সূচালো নখ দিয়ে হালকা হাতে চুলকিয়ে দেওয়া হয়।

এই সেবার জন্য ঘণ্টায় ৩০০ ইউয়ান বা প্রায় ৫ হাজার টাকা নেন ঝাং। তার দাবি, চুলকিয়ে দেওয়ার এই অভিনব সেবা মানুষের মানসিক চাপ কমাতে এবং ঘুমের মান ভালো করতে সহায়তা করে। বর্তমানে দুই দোকান মিলিয়ে তার মাসিক আয় প্রায় এক লাখ ইউয়ান, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৮ লাখ ৫০ হাজার টাকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও দেখে এই ব্যবসার ধারণা পান ঝাং। ছোটবেলায় বাবার কাছ থেকে পিঠ চুলকিয়ে নেওয়ার স্মৃতিও তাকে অনুপ্রাণিত করে। এরপর নিজেই গবেষণা করে এই সেবা চালু করেন।

এর আগে একাধিক চাকরি ও ব্যবসায় ব্যর্থ হলেও এবার সফল হয়েছেন ঝাং। বর্তমানে তার লক্ষ্য পুরো চীনে ১০০টি শাখা চালু করা এবং ‘চুলকিয়ে দেওয়া’কে একটি পরিচিত ও স্বীকৃত পেশা হিসেবে প্রতিষ্ঠা করা।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ