মুন টাইমস নিউজ

ফিচার

রহস্যময় দ্বীপ, কয়েকদিন পর উধাও, আবার দেখা মিলল লেকের মাঝে!

ভাবুন তো, একদিন হঠাৎ লেকের মাঝখানে ভেসে উঠল আস্ত একটি দ্বীপ তারপর আবার স্যাটেলাইটের চোখ থেকেও উধাও! এমনই রহস্যময় ঘটনা ঘটেছে কানাডার ব্রিটিশ কলম্বিয়ার উইলস্টন রিজার্ভয়ারে।প্রায় ৯ হাজার ৮০০ বর্গমিটার আয়তনের এই ভাসমান দ্বীপটি দেখতে অনেকটা ফুটবল মাঠের সমান। গাছপালায় ঘেরা দ্বীপটি প্রথম এক নৌচালকের নজরে আসে। ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। পরে ২১ জুলাই বিসি হাইড্রোর গবেষকরা স্যাটেলাইট চিত্রে এর অস্তিত্ব নিশ্চিত করেন।কিন্তু কয়েক সপ্তাহ পর স্যাটেলাইট চিত্রে দ্বীপটি আর দেখা যায়নি। পরে চলতি মাসের শুরুতে আবারও সেটির দেখা মেলে। ফলে প্রশ্ন ওঠে—দ্বীপটি এলো কোথা থেকে, গেলই বা কোথায়?বিসি হাইড্রোর কর্মকর্তাদের ধারণা, দীর্ঘদিন ধরে ভেসে থাকা কাঠ ও আবর্জনা জমে এই দ্বীপ তৈরি হয়েছে। এর ওপর গাছপালাও জন্মেছে। বাতাস ও পানির স্রোতে দ্বীপটি উৎপত্তিস্থল থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে সরে যেতে পারে।তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, দ্বীপটিতে ওঠার চেষ্টা না করাই ভালো। কারণ এর কাঠামো ভঙ্গুর, পা রাখলেই ভেঙে যেতে পারে।এমন ভাসমান দ্বীপ অবশ্য এই প্রথম নয়। এর আগেও যুক্তরাষ্ট্রের চিপ্পেওয়া লেকে ‘ফর্টি একর বগ’ নামে একটি ভাসমান দ্বীপের দেখা মিলেছিল।

রহস্যময় দ্বীপ, কয়েকদিন পর উধাও, আবার দেখা মিলল লেকের মাঝে!