আজ ৮ সেপ্টেম্বর, বিশ্ব ফিজিওথেরাপি দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। এবারের দিবসের প্রতিপাদ্য— ‘হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ফিজিওথেরাপি’।
সংশ্লিষ্টদের মতে, দেশের বিপুলসংখ্যক মানুষ কোনো না কোনোভাবে ফিজিওথেরাপি-সংক্রান্ত সমস্যায় ভুগছেন। যথাযথ সময়ে প্রয়োজনীয় ফিজিওথেরাপি চিকিৎসা না পাওয়ায় তাদের অনেকেই দীর্ঘমেয়াদি শারীরিক প্রতিবন্ধকতার শিকার হন। ফলে রোগীর সুস্থতা ও স্বাভাবিক জীবনে ফেরার ক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলাদেশে প্রতিবছর হৃদরোগে আক্রান্ত হয়ে দুই লাখের বেশি মানুষ মারা যান বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তাদের মতে, হৃদরোগের চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ায় ফিজিওথেরাপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে হৃদরোগ ও ভাস্কুলার সমস্যায় আক্রান্ত রোগীদের সুস্থতা ও স্বাভাবিক জীবনযাপনে ফেরাতে ফিজিওথেরাপির প্রয়োজনীয়তা রয়েছে।
দীর্ঘদিনের ফিজিওথেরাপি-সংক্রান্ত সমস্যা নিরসনে দেশের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে ফিজিওথেরাপি কলেজ। পাশাপাশি ছোট-বড় অনেক প্রতিষ্ঠান ফিজিওথেরাপি সেবা দিয়ে আসছে। তবে সরকারি পর্যায়ে ফিজিওথেরাপিস্টদের নিয়োগের সুযোগ খুবই সীমিত বলে অভিযোগ সংশ্লিষ্টদের।
ফিজিওথেরাপিস্টদের দাবি, দেশের প্রতিটি সরকারি হাসপাতালে পৃথক পদ সৃষ্টি করে যোগ্য ফিজিওথেরাপিস্ট নিয়োগ দিতে হবে। এতে রোগীরা সরকারি হাসপাতাল থেকেই প্রয়োজনীয় ফিজিওথেরাপি সেবা পাওয়ার সুযোগ পাবেন।
ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন অনেক রোগী। বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) কো-অর্ডিনেটর ভেলরী এ টেলর। তিনি বলেন, প্রতিটি হাসপাতালে অন্তত একজন করে ফিজিওথেরাপিস্ট নিয়োগ দেওয়া হলে মানুষ ব্যাপকভাবে উপকৃত হবে।
সংশ্লিষ্টরা বলছেন, হৃদরোগের পাশাপাশি বিভিন্ন ভাস্কুলার সমস্যা ও শারীরিক প্রতিবন্ধকতা মোকাবিলায় ফিজিওথেরাপির গুরুত্ব অপরিসীম। এ খাতের উন্নয়নে সরকার ঘোষিত কাউন্সিল দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন।
তাদের প্রত্যাশা, মানুষের বিভিন্ন শারীরিক সমস্যায় ফিজিওথেরাপি চিকিৎসার গুরুত্ব বিবেচনা করে সেবার মান বাড়াতে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে। পাশাপাশি সরকারি হাসপাতালগুলোতে ফিজিওথেরাপিস্টের পদ সৃষ্টি ও নিয়োগের মাধ্যমে দেশের মানুষের জন্য এই চিকিৎসাসেবা আরও সহজলভ্য করা হবে।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন